• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

বিরামপুরে ৯২ হাজার বাবাসহ বাবা-মেয়ে গ্রেফতার

Lovelu / ৩১০ Time View
Update : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩

মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় ৯২ হাজার পিচ ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছেন জয়পুরহাট র‍্যাব-৫ ক্যাম্পের সদস্যরা।

বুধবার (৮ ফেব্রুয়ারি) ভোরে বিরামপুর উপজেলার প্রস্তমপুর ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, প্রস্তমপুর এলাকার সিদ্দিক আলী শাহ, তাঁর মেয়ে সেলিনা আক্তার রুপালি এবং সিদ্দিকের ছেলে মোশারফ হোসেনের স্ত্রী শাহানাজ পারভীন।জয়পুরহাট র‍্যাব-৫ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

র‍্যাব সুত্রে জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বিরামপুরের প্রস্তম ফকিরপাড়া এলাকায় সিদ্দিক আলী শাহর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মোশারফ বাড়ির পেছন দরজা দিয়ে পালিয়ে যান। পরে বাড়ি তল্লাশি করে বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা ৯২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মোশারফের বাবা, বোন ও স্ত্রীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বরাত দিয়ে র‍্যাব জানায়, মোশারফ হোসেন ও তাঁর স্ত্রী শাহানাজ পারভীন দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে ইয়াবার চালান এনে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সরবরাহ করতেন।

এবিষয়ে জয়পুরহাট র‍্যাব-৫ ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রিয়াদ শাহারিয়ার বলেন, মাদকবিরোধী অভিযানে আটক তিনজনের বিরুদ্ধে বিরামপুর থানায় মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে। পরে এ মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category