• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,তারাব পৌর ছাত্রদল নেতাকে ক্ষুর দিয়ে আঘাত

Lovelu / ৩০২ Time View
Update : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩

মোঃ রাসেল মোল্লা,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

গত ৪ ফেব্রুয়ারী বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে সামনে বসাকে কেন্দ্র করে রূপগঞ্জ বিএনপির দুই সংগঠন ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। সুত্রের খবর এই সংঘর্ষে তারাব পৌর ছাত্রদলের আহবায়ক রাজীব ইসলামের হাতে ক্ষুর দিয়ে আঘাত (কোপ/পোজ) করে রক্তাক্ত জখম করা হয়েছে। বিকাল সাড়ে ৩ টার দিকে পল্টনে বিএনপির অফিসের সামনে এই ঘটনা ঘটে। গুরুত্বর আহত অবস্থায় রাজীবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে চিকিৎসার পর তারাব বিশ্বরোড এলাকায় তার বাড়ীতে নিয়ে আসা হয়। বিএনপির একটি পক্ষ এ ঘটনা গোপন রাখার চেষ্টা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা জানান, দিপু ভুঁইয়ার অনুগত দুই গ্রুপ এই ঘটনা ঘটায়। রাজীব ইসলামের হাতে খুর দিয়ে পোজ দিয়েছে।

নেতারা অভিযোগ করে আরও বলেন, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল নেতা রফিক ও তার সহযোগীরা সমাবেশে তার সাথে দ্বন্দ্বে জড়ায়। এ ঘটনায় এখন পর্যন্ত মামলার খবর পাওয়া যায়নি।

এ ব্যাপারে জানতে তারাব পৌর ছাত্রদলের এই আহবায়কের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category