• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

সাঘাটায় শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন আল মামুন

Lovelu / ৩০০ Time View
Update : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩

মো:সৈকত জামান প্রিন্স,ফুলছড়ি-গাইবান্ধা:

“আর্ত মানবতার সেবায় বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ”- শ্লোগানকে সামনে রেখে দেশব্যাপী অসহায় শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। এর ধারাবাহিকতায় আজ ৬ ফেব্রুয়ারী সোমবার সকাল ১১ টায় গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার অন্তর্গত বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় ২০০ অসহায় শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল মামুন।

এসময় আরোও সময় উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোনারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন, সাঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা আজহার আলীসহ প্রমুখ নেতৃবৃন্দ।

শীতবস্ত্র বিতরণ শেষে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল মামুন বলেন, “প্রতিবছরের ন্যায় এবারও আমার নিজ এলাকায় অসহায় ছিন্নমূল শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করেছি। আজ সাঘাটার বোনারপাড়া ইউনিয়নে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে আমরা এই মানবিক কার্যক্রম শুরু করলাম। “আর্ত মানবতার সেবায় বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ” শ্লোগানকে সামনে রেখে শীতবস্ত্র বিতরণের এই ধারা অব্যাহত থাকবে। অসহায় মানুষদের শীতের কষ্ট লাঘব করার জন্য বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে দেশব্যাপী এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান থাকবে। সমগ্র দেশে সংগঠনের সকল ইউনিটকে উক্ত মানবিক কার্যক্রম পরিচালনা করার জন্য ইতিমধ্যে নির্দেশ দেয়া হয়েছে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। সমাজের বিত্তশালী মানুষদের উচিত সামর্থ্য অনুযায়ী অসহায় ছিন্নমূল শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো যাতে কেউ শীতে কষ্ট না পায়। আমরা চেষ্টা করছি অসহায় শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো। সকলের উচিত এরকম মানবিক কার্যক্রমে সম্পৃক্ত হওয়া।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category