মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর):
দিনাজপুরের বিরামপুরে দৌড়ে ট্রেনে উঠার সময় ট্রেনের নিচে পড়ে ফিরোজ কবির (৩৫) নামে এক যুবক দু’পা হারালেন।
রবিবার (০৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে এ ঘটনা ঘটে।
দু’পা হারানো ফিরোজ কবির দিনাজপুর জেলার বিরামপুর পৌর শহরের শাহীনপুকুর (চকপাড়া) মহল্লার ফুল মিয়ার ছেলে।
জানা যায়, রবিবার (৫ ফেব্রুয়ারী) রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর ফ্লাটফর্মে পৌঁছানোর পর যাত্রী উঠা-নামার পর। ট্রেনটি বিরামপুর থেকে চিলাহাটির উদ্দেশ্যে রওনা দিলে সে সময় ফিরোজ কবির (৩৫) দৌড়ে উঠার চেষ্টা করে। ট্রেনে উঠার সময় সে নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাটফর্মের নিচে পড়ে গেলে ট্রেনের চাকায় তাঁর দু’পা কেটে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠনো হয়।
পার্বতীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) একে এম নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।