• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

বিরামপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

Lovelu / ১৯৯ Time View
Update : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩

মোঃ আবু সাঈদ,(বিরামপুর) দিনাজপুর:

সারাদেশের ন্যায় দিনাজপুর দক্ষিণ জেলা শাখার বিরামপুর ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে বিরামপুরে লেদারল্যান্ড ও সুইডেনে পবিত্র কোরআনে অগ্নি সংযোগ এবং সাম্প্রদায়িক উস্কানি তথ্য ও ইতিহাস বিকৃত ধর্ম বিরোধী মতবাদের অনুপ্রবেশ বিজাতীয় সংস্কৃতির আধিপত্য ও ইসলামকে হেয় করার প্রতিবাদে এবং বিতর্কিত পাঠ্যপুস্তক বাজেয়াপ্ত করা ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৩ ফেব্রুয়ারী) জুম্মার নামাজ শেষে দিনাজপুর দক্ষিণ জেলা শাখার বিরামপুর দিনাজপুর ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বিরামপুর বড় মসজিদ থেকে শুরু করে ঢাকা মোড় প্রধান সড়ক পর্যন্ত প্রদক্ষিণ করেন।

 

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর দক্ষিণ জেলা শাখার সভাপতি ডা: মোঃ নুর আলম সিদ্দিক, সাধারণ সম্পাদক শফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা খালেদ সাইফুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ পার্বতীপুর উপজেলা সেক্রেটারী নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মহিবুল্লাহ আনসারী প্রমুখ।

 

প্রধান আলোচক সভাপতি ইসলামী আন্দোলন দক্ষিণ দিনাজপুরের ডাঃ মোঃ নুর আলম সিদ্দিক লেদারল্যান্ড ও সুইডেনে পবিত্র কোরআনে অগ্নি সংযোগ এবং সাম্প্রদায়িক উস্কানি তথ্য ও ইতিহাস বিকৃত ধর্ম বিরোধী মতবাদের অনুপ্রবেশ বিজাতীয় সংস্কৃতির আধিপত্য ও ইসলামকে হেয় করার প্রতিবাদে এবং বিতর্কিত পাঠ্যপুস্তক বাজেয়াপ্ত করা ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category