• সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

আব্দুল্লাহ মিয়ার হাট ভূমি অফিসে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ

Lovelu / ২০৭ Time View
Update : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩

নোয়াখালী মোঃ নজরুল ইসলাম এরশাদ:

নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার আব্দুল্লাহ মিয়ার হাট ভূমি অফিসে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ।

নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার আবদুল্যা মিয়ারহাটে ভূমি অফিসে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ ওঠেছে। অভিযোগের ভিত্তিতে সরেজমিন ঘটনাস্থলে গেলে এর সত্যতা নিশ্চিত পাওয়া যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক ঐ ভূমি অফিসে সেবা নিতে আসা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বলেন,এই অফিসে একাধিকবার এসেছি কিন্তু কখনো পতাকা উত্তোলন অবস্হায় দেখি নাই।এসময় উপস্থিত স্হানীয় এলাকাবাসী এই বক্তব্যকে সমর্থন জানান।তারা আরো অভিযোগ করেন এখানে জমা খারিজ বাবদ মোটা অঙ্কের ঘুস দিতে হয়।ঘুস দেওয়া ছাড়া এখানে কোনো কাজই হয় না।

জাতীয় পতাকা ও নানা অনিয়ম প্রসঙ্গে ভূমি উন্নয়ন কর্মকর্তা (তহসিলদার) বোরহান উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন,” এই অফিসে বিশেষ দিনগুলোতে কেবল জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কিন্তু পতাকা উত্তোলন আইনে প্রতিদিনের বাধ্যবাধকতা প্রশ্নে উম্মা প্রকাশ করেন।নানান অনিয়ম প্রসঙ্গে তিনি এড়িয়ে যান।

জাতীয় পতাকার অবমাননার বিষয় ও নান অনিয়মের চিত্র তুলে সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার( ভূমি) অশোক বিক্রম চাকমার মন্তব্য নিতে মুঠোফোন কথা হয়। তিনি বলেন,বিষয়টি আমি দেখছি।এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো ধরনের ব্যবস্হা গ্রহনের তথ্য পাওয়া যায়নি।

খোঁজ নিয়ে জানা যায়, আবদুল্যা মিয়ারহাটের তহসিলদার বোরহানের পিতা দীর্ঘদিন বিএনপি সমর্থিত চেয়ারম্যান ছিলেন।এদিকে ইঙ্গিত করে একজন স্হানীয় বললেন,স্বাধীনতা বিরোধী বিএনপি -জামাতের ঘোর ঘনিষ্ঠ বলেই অন্তরে এখনো পেয়ারে পাকিস্তান প্রেম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category