• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

উষ্ণতার পরশ পেল দলিত ও হরিজন সম্প্রদায়ের ১৩০ শীতার্ত পরিবার

Lovelu / ২৭৬ Time View
Update : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার পিছিয়ে পড়া দলিত ও হরিজন সম্প্রদায়ের ১৩০টি শীতার্ত অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (১ ফেব্রুয়ারী) কুড়িগ্রাম জেলা পুলিশের উদ্যোগে এবং বিকাশ এর সহযোগীতায় উপজেলার
নাগরাকুড়া এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, বিকাশ এর ইভিপি অ্যান্ড হেড অফ ডিপার্টমেন্ট অবসরপ্রাপ্ত মেজর এ কে এম মনিরুল করিম, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান, টিআই (প্রশাসন) মোঃ মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় চেয়ারম্যান।

পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, ‘জেলা পুলিশ সব সময় কুড়িগ্রামের সন্মানিত নাগরিকদের বিশেষ করে কিছুটা পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের মাঝে শীতের উষ্ণ কম্বল বিতরন করার মাধ্যমে তাদের শীত কিছুটা নিবারনের আপ্রাণ প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সকল থানা সদরসহ থানা অধিক্ষেত্রের চর সমুহে ৫০০০ মানুষকে জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ কম্বল বিতরন করা হয়েছে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category