• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

চাটখিলে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবার উপর হামলা, গ্রেফতার-১

Lovelu / ২০১ Time View
Update : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

ম.ব.হোসাইন নাঈমঃ

নোয়াখালীর চাটখিল মহিলা ডিগ্রি কলেজের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় বাবা প্রতিবাদ করার কারণে বখাটের হামলায় মারধরের শিকার হয়েছেন ঐ ছাত্রীর বাবা।

রোববার (২৯জানুয়ারী) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। গতকাল শনিবার রাতে ছাত্রীর বাবা চাটখিল কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক মনির হোসেন থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে বখাটে নাসির উদ্দিন (২৬) কে আটক করে থানায় নিয়ে আসে।

থানা ও অভিযোগ সূত্রে জানা যায়, চাটখিল পৌর শহরের ছয়ানী টবগা এলাকার ছাফরাশি বাড়ির তাজুল ইসলামের ছেলে নাসির উদ্দিন একই এলাকার শিক্ষক মনির হোসেনের মেয়ে চাটখিল মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীকে কলেজে আসা-যাওয়ার পথে দীর্ঘদিন থেকে উত্যক্ত করে আসছে। এতে মনির হোসেন ঐ বখাটের বাবা তাজুল ইসলাম সহ স্থানীয়দের জানালে বখাটে নাসির উদ্দিন ক্ষিপ্ত হয়ে মনির হোসেনের বাড়িতে রাতদুপুরে ইটপাটকেল নিক্ষেপ সহ বিভিন্নভাবে ভয়ভীতি লাগিয়ে আসছে। শনিবার দুপুরে শিক্ষক মনির হোসেন কে নাসির উদ্দিন হুমকি দিয়ে বলেন তার কাছে মেয়েকে বিয়ে দিতে নয়তো বা মেয়ে কলেজে যাওয়ার পথে অপহরণ করে নিয়ে যাবে এবং মেয়ের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্নাম রটাইয়া দিবে। এতে ছাত্রীর বাবা প্রতিবাদ করলে বখাটে নাসির তার উপর হামলা চালিয়ে তাকে আহত করে এবং তা নিয়ে বাড়াবাড়ি করলে খুন করার হুমকি দেয়। পরে তিনি চাটখিল থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে আটক করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো বলেন বখাটে নাসির উদ্দিনের নামে নিয়মিত মামলা রুজু করে রোববার দুপুরে নোয়াখালী আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category