• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
Headline
শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি  বিজ্ঞান মনস্ক হওয়ায় সরকারের উচ্চ পর্যায়ে নারীদের গৌরবময় অংশ গ্রহণ বিদ্যমানঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  মতলব উত্তরে কালবৈশাখী ঝড়ে তান্ডবে লন্ডভন্ড দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে

রেলের অপরিকল্পিত ডিভাইডার অপসারণের দাবিতে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালিত

Lovelu / ২৪৫ Time View
Update : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩

সুজন মাহমুদ, ঝিকরগাছা প্রতিনিধি(যশোর):

ঝিকরগাছার লাউজনি রেলক্রসিং সহ বিভিন্ন মহাসড়কে রেলের অপরিকল্পিত ডিভাইডার অপসারণের দাবিতে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। ঝিকরগাছা সেবা সংগঠন এর উদ্যোগে ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব এবং নাগরিক অধিকার আন্দোলন যশোর এর আয়োজনে শনিবার (২১ জানুয়ারি) বেলা ১১টায় লাউজনি রেলক্রসিং এলাকায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষ অংশ গ্রহণ করেন।

ঝিকরগাছা সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবুর সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর নাগরিক অধিকার আন্দোলনের আহবায়ক মাস্টার নুর জালাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে এই অপরিকল্পিত ডিভাইডারটি অপসারণ করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে বলেন, সম্পুর্ণ অপরিকল্পিত এবং অবৈজ্ঞানিক ভাবে বিভিন্ন মহাসড়কে ডিভাইডার স্হাপন করার ফলে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটছে। এতে করে জীবন এবং সম্পদ দুটোই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসময় তিনি ডিভাইডার গুলো আরও উঁচু করা, ডিভাইডার অন্তত ৫০ মিটার লম্বা করা, সামনে সাইনবোর্ড লাগানো, রাতের বেলা ডিভাইডার স্থলে সার্চ লাইট লাগানো, ডিভাইডারের দুপাশে রাস্তা চওড়া করা সহ বিভিন্ন প্রস্তাবনা পেশ করেন।

উক্ত প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন নাগরিক অধিকার আন্দোলন এর কোর কমিটির সদস্য আহসানউল্লাহ ময়না, সমন্বয়ক মাসুদুজ্জামান মিঠু, সেবা সংগঠন এর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা আব্দুল জলিল।

এছাড়াও উক্ত অবস্থান কর্মসূচিতে ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, সহ সভাপতি রায়হান সোবহান, নাগরিক অধিকার আন্দোলনের সদস্য জাহিদ গোলদার, লিপা খাতুন, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম জীবন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন খান, প্রচার সম্পাদক সুজন মাহমুদ, আবিদুর রহমান, আশিকুল ইসলাম, আজাদ হোসেন, মাসুম বিল্লাহ, রায়হান সরদার, আলমগীর হোসেন, বাঁকড়া স্বপ্নময় ফাউন্ডেশনের সভাপতি রাসেল হোসেন, সেবা সংগঠনের সদস্য সাকিব, আসিফ, ফয়েজ, লক্ষিপুর গ্রামের সাবেক ইউ পি সদস্য ইসমাইল হোসেন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category