• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

ডোমারে মাসিক সমন্বয় ও এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

Lovelu / ২৩৬ Time View
Update : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩

মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারীঃ

নীলফামারীর ডোমার উপজেলার স্বাস্থ্য সহকারীবৃন্দের মাসিক সমন্বয় সভা ও জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন উপলক্ষ্যে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩রা জানুয়ারী) ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠিত স্বাস্থ্য সহকারীবৃন্দের মাসিক সমন্বয় সভা ও জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন উপলক্ষ্যে এ্যাডভোকেসী সভায় সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী।

এসময় আরও বক্তব্য রাখেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর মো. আল-আমিন রহমান, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. হাবিবুর রহমান সিদ্দিকী, পরিসংখ্যানবিদ লায়লা ইয়াসমিন চৌধুরী, টিএলসিএ মো. নুর আলম, ডেনিশ লেপ্রসি মিশনের রিসার্চ এসিস্ট্যান্ট মো. নুর আলম প্রমূখ।

সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী বলেন, মাঠ পর্যায়ে বর্তমান সরকারের গণমূখী স্বাস্থ্য সেবাদান কার্যক্রম সফল করার লক্ষ্যে সংক্রামক-অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করণে সকলের আন্তরিক সহযোগিতা কাম্য। সবাই আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করলে জনগণ তার ন্যায্য সেবা গ্রহণ করতে পারবেন।

আলোচনা শেষে স্বাস্থ্য সহকারীদের কাজের সুবিধার্থে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পক্ষ থেকে একটি করে ডায়েরি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category