• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
Headline
নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী 

কালিয়ায় নবগঙ্গায় নৌকাডুবিতে আরো ২ জনের মরদেহ উদ্ধার

Lovelu / ২৩৩ Time View
Update : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

মোঃ মাহাফুজুর রহমান, নড়াইলঃ

নড়াইলের কালিয়া উপজেলায় নবগঙ্গা নদীতে নৌকা ডুবে নিখোঁজ দুইজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ অন্য দুজনের মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে।

রবিবার (১ জানুয়ারি) বেলা ১২টার দিকে ডুবে যাওয়া নৌকায় থাকা নিখোঁজ লাবুকে উদ্ধার করে খুলনার ফায়ার সার্ভিসের ডুবুরি দল। লাবু কালিয়া বাবুপুর গ্রামের টুকু চৌকিদারের ছেলে। তিনি হামিদপুর ইউনিয়নে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন। পরে দুপুর ১টার দিকে জোকর চর গ্রামের মতিয়ার শেখের ছেলে খানজে শেখের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমিম আলম।

এঘটনায় এখনো দুইজন নিখোঁজ রয়েছেন। তারা হলেন- কালিয়া উপজেলার বাহিরডাঙ্গা গ্রামের এনামুল মণ্ডলের ছেলে রয়েল মণ্ডল, এনামুল মণ্ডলের বড় মেয়ে জামাতা ও কালিয়া গ্রামের মৃত খালেক শেখের ছেলে মাহমুদ শেখ।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমিম আলম বলেন, নিখোঁজ দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ডুবরি দল। মরদেহ নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে। নৌ পুলিশ যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

উল্লেখ্য, নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীতে শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে নৌকা ডুবির ঘটনা ঘটে। ওইদিন নিহত দুজনসহ নৌকায় থাকা ১১ জনকে উদ্ধার করা হয় এবং চারজন নিখোঁজ থাকেন। ঘটনার পরের দিন ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করা হয়। তার একদিন পর আজ দুজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category