• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

লোহাগড়া থানা পুলিশের অভিযানে ১১ বোতল ফেনসিডিলসহ আটক ১

Lovelu / ২৬৪ Time View
Update : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

মোঃ মাহাফুজুর রহমান, নড়াইলঃ

নড়াইল জেলায় লোহাগড়া উপজেলায় পৌর এলাকা থেকে রামপুর গ্ৰামের সুবাহান হাওলাদারের ছেলে জুয়েল হাওলাদার (৩৫)কে লোহাগড়া পৌর এলাকার সিংগা রাস্তার পাশে ব্যারাক অফিসের সামনে মেইন সড়কের উপর থেকে ১১ বোতল ফেনসিডিল বেচা কেনার ১২৪০০ টাকা সহ গ্রেফতার করেন লোহাগড়া থানা পুলিশ।

লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাসির উদ্দিন এর পরিকল্পনায় এস আই তৌফিক হাসান এর পরিচালনায় এএসআই বাচ্চু শেখ, এএসআই সাহাবুর রহমান, কনস্টেবল মহিসুননাহ,আবু মুসা,নুর ইসলাম সহ গত ২৯ ডিসেম্বর ২০২২ তারিখ দুপুর ১ টা ৩৫ মিনিটের সময় একটি গোপন তথ্যের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী জুয়েল হাওলাদার কে ১১ পিচ ফেনসিডিল ও ফেনসিডিল বেচা কেনার ১২৪০০ টাকা সহ আটক করেন।

পুলিশ সূত্রে জানা যায় জুয়েল হাওলাদার একজন নিয়মিত মাদক কারবারি। এবং এলাকাবাসীদের সাথে কথা হলে তারা ও বলেন জুয়েল হাওলাদার এর জন্য আমাদের গ্ৰামের অনেক ছেলে নষ্ট হয়ে গেছে।

উক্ত বিষয় টি সম্পর্কে জানার জন্য লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসির উদ্দিন এর সাথে কথা হলে তিনি বলেন জুয়েল হাওলাদার নামের একজন ফেনসিডিল কারবারি কে ১১পিচ ফেনসিডিল ও ফেনসিডিল বেচা কেনার ১২৪০০ টাকা সহ আটক করা হয়েছে। এবং তাকে মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক কোর্টে চালান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category