• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
Headline
নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী 

নাগরপুরে তাঁতে তৈরী শীতের পোষাক শাল চাদর এখন দেশব্যাপী

Lovelu / ৩৩৮ Time View
Update : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

মো. আমজাদ হোসেন রতন:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় তাঁতের শাড়ীর পর দিন দিন জনপ্রিয় হচ্ছে আকর্ষণীয় শাল চাদর। জেলার চাহিদা মিটিয়ে যাচ্ছে বিভিন্ন জেলায়। তাঁতে তৈরী বাহারী ডিজাইন আর নিপুন কারুর্কায্যে আর্কষণীয় শীতের পোষাক শাল চাদর প্রায় সব বয়সের নারী-পুরুষের পছন্দ। তাঁতে তৈরী এসব শাল চাদর শীতের শুরুতেই পৌছে যাচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার শো-রুম গুলোতে।
এ চাদর সহজে রমণীদের মনে স্থান করে নিয়েছে, আকর্ষণীয় ও মনোরম তাঁতে তৈরী শাল চাদর। এ শাল চাদরের বৈশিষ্ট্য হল বাহারি রঙের সুতা দিয়ে হাত ও তাঁতকলে আর্কষণীয় ডিজাইনের কারুকার্যে তৈরি করা হয়। দুই/আড়াই হাত প্রস্থ এবং চার/পাঁচ হাত দৈর্ঘ্যে তৈরি হয়। বর্তমানে ফ্যাশান উপযোগী করে এ শাল চাদর তৈরি করা হচ্ছে বলে জানান কারিগররা।
উপজেলার পংবাই জোড়া, কেদারপুর ও চানপাড়া সব চেয়ে বেশি শাল চাদর তৈরি হচ্ছে বলে জানা গেছে। (নাগরপুর ও দেলদুয়ার) দুই উপজেলার অঞ্চলের প্রায় ৬ শতাধিক পরিবার শাল চাদর তৈরি করে জীবিকা নির্বাহ করছেন।
তাঁত মালিক ও শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, সারা বছর শাড়ী তৈরী করলেও শীত মৌসুমের শুরু থেকে মধ্য শীত পর্যন্ত তারা বেশী পরিমানে শাল চাদর তৈরী করেন। তাঁত শ্রমিকরা জানান, একজন শ্রমিক দিনে হাতে ৮ টা তাঁত বোনাতে পারে। পাপে আর হ্যান্ডলোম মেশিনে ১২ থেকে ১৫ টা শাল চাদর তৈরী করেন। এতে যা মুজুরী পান তাতে কোন রকমে তাদের সংসার চলে।
তাঁত মালিকরা জানান, সুতাসহ অন্যান্য উপকরনের মূল্য বৃদ্ধির কারনে তাদের শাল চাদর তৈরীর প্রধান প্রতিবন্ধকতা। এ শিল্পের সাথে জড়িত অনেকে তাঁত বিক্রী করে বিদেশ চলে গেছে, আবার অনেকে অল্প পুজি নিয়ে তারা শাল চাদর তৈরী করছেন। এ অঞ্চলে তৈরী ফ্যাশনেবল শাল চাদর ইতিমধ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় চলে গেছে বিক্রীর জন্য। তাঁত তৈরী শাড়ির পাশাপাশী শাল চাদর শিল্পটির সম্প্রসরনের জন্য কাজ করছে জেলা তাঁত বোর্ড।
 শিল্পর সাথে জড়িতরা জানান,সুষ্ঠ বাজার ব্যস্থাপনা, সরকারী-বেসরকারী প্রনোদনার পরিধি আরো বাড়ানো এবং সরকারী ভাবে শীত প্রধান দেশগুলোতে ব্যাপকহারে শাল চাদর রফতানীর উদ্যোগ নেয়া গেলে আরো অনেকদুর এগিয়ে যাবে এ শিল্প।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category