• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

রূপগঞ্জে যুবলীগের সংঘর্ষে আহত ৮

Lovelu / ২৫০ Time View
Update : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

মোঃ রাসেল মোল্লাঃ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবলীগের এক পক্ষের হামলায় অপর পক্ষের অন্তত আট জন আহত হয়েছেন। এসময় গাড়ি ভাংচুর ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়া হাট সংলগ্ন এলাকায় ঘটে এ ঘটনা।

সংঘর্ষের পর এলাকায় উভয় পক্ষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাবাসীর মাঝে।

এদিকে হামলার ঘটনাকে কেন্দ্র করে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিবহন শ্রমিক ও যাত্রীদের মাঝে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, হামলায় অন্তত আট জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চরপাড়া এলাকার করিম মিয়ার ছেলে যুবলীগ নেতা আফজাল হোসেন, কাঞ্চন এলাকার মহিলালীগ নেত্রী সামসুন্নাহার বেগমের ছেলে বাছির উদ্দিন, আবু সাঈদের ছেলে মোমেন, সুরুজ মুন্সীর ছেলে আলী বান্দার নাম জানা গেছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে ৯ নং ওয়ার্ডের পদপ্রার্থী নজরুল মোল্লা, আফজাল, বাছির উদ্দিন ও ফজলুল হকের অবস্থা আশঙ্কাজনক বলে পরিবারের লোকজন দাবি করেছেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ অপরাধীদের গ্রেপ্তার অভিযানে নেমেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category