• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
Headline
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা ও দোয়া জনস্বার্থে বাস্তবায়ন করা যেকোনো উন্নয়ন প্রকল্পের কাজ অবশ্যই নির্ধারিত মান বজায় রাখতে হবেঃ অ্যাড. একেএম সলিম উল্ল্যা সেলিম রংপুরে একই পরিবারের চারজন নিহত: শোক ও বিচারের দাবিতে কুমিল্লায় এক মিনিট নীরবতা **অনন্ত আলোর ফোয়ারা** ত্রিশালে ঋণ সহায়তা ও গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত কুমিল্লায় জন্মাষ্টমী মহোৎসব ৪ঠা সেপ্টেম্বর কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ১০ সেপ্টেম্বর কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন।। স্বামী খালাস

ফুলছড়িতে অটোরিকশার ধাক্কায় এক শিশুর মৃত্যু

Lovelu / ৩২৩ Time View
Update : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

মো:সৈকত জামান(প্রিন্স):

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উত্তর বুড়াইল গ্রামের বোচার বাজার নামক এলাকায় অটোরিকশার ধাক্কায় মর্মান্তিক দূর্ঘটনায় ১ শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে ।

বৃহস্পতিবার ২২শে ডিসেম্বর সকালের দিকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের উত্তর বুড়াইল গ্রামের বোচার বাজার নামক এলাকায় এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।

মর্মান্তিক দূর্ঘটনায় নিহত শিশুর নাম রাদিয়া (৮)। সে পাশ্ববর্তী জামালপুর জেলার সানন্দবাড়ি এলাকার আবু সাঈদের শিশু কন্যা।

স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উক্ত শিশু তার পিতা-মাতার সাথে সকালের দিকে নিজ বাসা হইতে ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের বোচার বাজার নামক এলাকায় তার নানার বাড়িতে মামার বিয়ে দাওয়াত খাওয়ার জন্য আসে।

সকালের দিকে বাড়ির সামনের সড়ক পারাপার হওয়ার সময় পিছন থেকে একটি ব্যাটারী চালিত অটোরিকশা তাকে স্বজোরে ধাক্কা দেয়। এসময় সে সড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এবিষয়ে,উদাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মকবুল হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এখবর লেখা পর্যন্ত উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category