• শনিবার, ০২ মে ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
Headline
মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি 

নাগরপুরে প্রেস কনফারেন্স করলেন সহকারি কমিশনার (ভূমি) ইকবাল হোসেন

Lovelu / ২০২ Time View
Update : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ-

টাঙ্গাইলের নাগরপুরে প্রেস কনফারেন্স করলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন। অনলাইনে ভূমি অফিসের সেবা সমুহ অবহিতকরণের লক্ষে মঙ্গলবার সকালে ভূমি কর্মকতার কার্যালয়ে এ কনফারেন্সের আয়োজন করা হয়। এ সময় নাগরপুর প্রেসক্লাবের সভাপতি মো. আক্তারুজ্জামান বকুল ও সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়াসহ প্রেসক্লাবের সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।

প্রেস কনফারেন্সে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভূমি মন্ত্রলয়ের নির্দেশে ১৭টি জেলায় অনলাইনের মাধ্যমে নামজারি ও ভূমি খাজনা নেওয়া শুরু হয়েছে। এখন থেকে নাগরপুর ভূমি অফিসে ২৮ দিনের মধ্যে নামজারি করে দেওয়া হচ্ছে। কোন দালাল না ধরে অনলাইনে আবেদন করলেই আপনার নামজারি সম্পর্ণ হবে । ভূমির খাজনা অনলাইনে বিকাশ অথবা নগদের মাধ্যমে দেওয়া যাবে। তিনি আরো বলেন, মাননীয় জেলা প্রশাসকের নির্দেশে ইতিমধ্যে ভূমি অফিসকে দালাল মুক্ত ঘোষনা করা হয়েছে। কোন দালাল বা নায়েব অফিসের কেউ নামজারির ক্ষেত্রে ১১শ ৭০ টাকার অধিক চাইলে প্রমান সহ অভিযোগ করলে প্রতারকের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান বলেন, মুক্তিযোদ্ধার ক্ষেত্রে দশ দিন, রেমিটেন্স যোদ্ধার ক্ষেত্রে ৯ দিন ও সাধারনের জন্য ২৮ দিনের মধ্যে নামজারি সম্পর্ণ করা হয়। বর্তমানে আমাদের এখানে কোন পেন্ডিং নেই । এছাড়া সরকারি ফি এর বাহিরে কোন প্রকার টাকা নেয়া হয় না। যদি ভূমি অথবা নায়েব অফিসের কেউ সরকারি ফি এর বাহিরে অতিরিক্ত টাকা নিয়ে থাকে তাহলে প্রমান সহ অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category