• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
Headline
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা ও দোয়া জনস্বার্থে বাস্তবায়ন করা যেকোনো উন্নয়ন প্রকল্পের কাজ অবশ্যই নির্ধারিত মান বজায় রাখতে হবেঃ অ্যাড. একেএম সলিম উল্ল্যা সেলিম রংপুরে একই পরিবারের চারজন নিহত: শোক ও বিচারের দাবিতে কুমিল্লায় এক মিনিট নীরবতা **অনন্ত আলোর ফোয়ারা** ত্রিশালে ঋণ সহায়তা ও গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত কুমিল্লায় জন্মাষ্টমী মহোৎসব ৪ঠা সেপ্টেম্বর কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ১০ সেপ্টেম্বর কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন।। স্বামী খালাস

রূপগঞ্জে মহান বিজয় ও জাতীয় দিবস পালিত

Lovelu / ২১৯ Time View
Update : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

মোঃ রাসেল মোল্লা,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

মহান বিজয় ও জাতীয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসন নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শিক্ষার্থীদের ডিসপ্লে, কুচকাওয়াজ, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।

১৬ ডিসেম্বর শুক্রবার সরকারি মুড়াপাড়া কলেজ মাঠে আয়োজিত পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক।
সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ্জাহান ভুঁইয়া, তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) কামরুল হাসান মারুফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আমানউল্লাহ আমান, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাছ, সরকারি মুড়াপাড়া কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান ও মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদের ভিপি সাইফুল ইসলাম তুহিন প্রমুখ।

পরে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও মুক্তিযোদ্ধাদের মধ্যে সম্মাননা পদক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category