• রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
Headline
৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন 

না ফেরার দেশে সাংবাদিক সম্রাট

Lovelu / ৩০৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

মোঃ সাজেদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি:
দৈনিক আমার সংবাদ পত্রিকার গাইবান্ধার ফুলছড়ি উপজেলা প্রতিনিধি জামিরুল ইসলাম সম্রাট আর জীবিত নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। বৃহস্পতিবার বিকেল সোয়া ৫ টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সম্রাটের শরীরে গত মাসে ফুসফুসে ক্যান্সার ও কিডনি রোগ ধরা পড়ে। এ ছাড়া দুই সপ্তাহ ধরে তিনি ডেঙ্গুজ্বরে আক্রান্ত ছিলেন।
জামিরুল ইসলাম সম্রাট ফুলছড়ি উপজেলা প্রেস ক্লাবের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালনে নিয়োজিত ছিলেন। এছাড়া তিনি “দৈনিক আমার সংবাদ” পত্রিকার ফুলছড়ি উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়নের দক্ষিণ বুড়াইল গ্রামের মৃত. ফয়জার রহমান সরকার ও মৃত. জেলেখা বেগম দম্পত্তির চতুর্থ সন্তান সাংবাদিক সম্রাট।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ফুলছড়ি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. আমিনুল হক।
তিনি জানান, দুই সপ্তাহ আগে ডেঙ্গু রোগে আক্রান্ত হন সাংবাদিক জামিরুল ইসলাম সম্রাট। এছাড়া গত মাসে তার শরীরে ফুসফুসে ক্যান্সার ও কিডনি জনিত রোগ ধরা পড়ে।
গত ১০ ডিসেম্বর তাকে প্রথমে গাইবান্ধা জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করান তার পরিবার। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার সকালে শারীরিক অবস্থার আরো অবনতি হওয়ায় তাকে নেয়া হয় আইসিইউ-তে। চিকিৎসা চলাকালীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক বিকেলে তাকে মৃত্যু ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী  রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category