• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
Headline
৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন 

সলঙ্গায় মাঠে মাঠে শুধুই হলুদের সমারোহ

Lovelu / ২৩০ Time View
Update : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২

জি,এম স্বপ্নাঃ

শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত চলনবিলের একটি অংশের নাম  সলঙ্গা। এখানকার উৎপাদিত ফসল ধানের পাশাপাশি কৃষকরা ঝুঁকছেন লাভজনক রবি ফসল সরিষা চাষের দিকে।

গত বছর স্থানীয় বাজারগুলোতে সরিষার দাম ভালো পাওয়ায় কৃষকরা এবার সরিষা চাষে অধিক আগ্রহী হয়েছেন। বর্তমানে সলঙ্গায় দিগন্ত জোড়া  সরিষার আবাদ। মাঠে মাঠে শোভা পাচ্ছে হলুদের সমারোহ। চলতি মৌসুমে সলঙ্গায় সরিষার বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা।

রায়গঞ্জ উপজেলা কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে উপজেলায় ৮ হাজার ৩০০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। তবে লক্ষ্যমাত্রার চেয়ে রেকর্ড পরিমাণ জমিতে উন্নত জাতের সরিষা চাষের সম্ভাবনা রয়েছে।  আগাম জাতের সরিষায় ফুল আসাও শুরু করেছে। এমন লাভজনক ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে চলতি  মৌসুমে উপজেলার প্রান্তিক পর্যায়ের কৃষকদের কৃষি প্রণোদনার অংশ হিসেবে বিনামূল্যে উন্নত জাতের সরিষার বীজ ও সার দেওয়া হয়েছে। এ ছাড়াও কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠ পর্যায়ে কৃষকদের সব সময় পরামর্শ দেওয়া হচ্ছে।

এবার সরিষার বাম্পার ফলনের সঙ্গে বাজারে দামও ভালো পাবেন সরিষা চাষীরা এমনটিই আশা করছেন আবাদীরা।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান,আবহাওয়া অনুকূলে থাকলে গত বছরের তুলনায় এ বছর প্রত্যেক সরিষা চাষি অধিক লাভবান হবেন বলে আমি আশাবাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category