• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

রায়গঞ্জে এক মামলাবাজের বিরুদ্ধে গ্রামবাসীর ঝাড়ু মিছিল

Lovelu / ১৮৫ Time View
Update : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২

রায়গঞ্জ(সিরাজগঞ্জ)থেকেঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পল্লীতে এক মামলাবাজের বিরুদ্ধে ঝড়ু মিছিল করেছে গ্রামবাসী।শুক্রবার (৯ ডিসেম্বর) বেলা ৩ টায় উপজেলার চর ব্রক্ষ্মগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী গ্রামবাসীরা বলেন, হেলাল মেম্বর নামে একজন মামলাবাজ। কোন কারণ ছাড়াই গ্রামবাসীর বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানী করাই তার কাজ। তার অত্যাচারে ইতিমধ্যে কয়েকটি পরিবার এই গ্রাম ছেড়ে চলে গেছে। তার অত্যাচারে গ্রামের নিরীহ পরিবারগুলো অতিষ্ঠ হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন গ্রামবাসী। তার কথা কেউ না শুনলে তার বিরুদ্ধে সাজানো ও বানানো মামলা দিয়ে তাকে হয়রানী করে থাকে। যদিও একাধিক মামলা ইতিমধ্যে মিথ্যা প্রমানিত হওয়ায় আদালত তা খারিজ করে দিয়েছে।

তার বিরুদ্ধে স্থানীয় প্রশাসন ও রায়গঞ্জ থানায় সাধারন ডায়রি করা হয়েছে বলেও জানা গেছে। তার অত্যাচার থেকে তার আপন দুই ভাইও রক্ষা পায়নি বলে জানান ভুক্তভোগীরা।

বিক্ষোভকারীরা বলেন, তার অত্যাচার থেকে বাঁচতে চায় গ্রামবাসী। তার অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী স্বাভাবিক জীবন যাপনের জন্য ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করতে বাধ্য হয়েছে।

এ ব্যপারে গ্রামের আনোয়ার হোসেন বলেন, হেলালকে গ্রামবাসী দয়া করে ভোট দিয়ে মেম্বর বানিয়েছিল। সেটা চলে যাবার পর থেকেই তার এই ভিন্ন কৌশল।মিথ্যা মামলা দিয়ে সেটা আপোষ করার নামে মোটা অংকের চাঁদা নেয়া তার কৌশলের একটি অংশ। তার অত্যাচারে আমরা অতিষ্ঠ।

অভিযুক্ত হেলাল মেম্বর বলেন, আমার বিরুদ্ধে যারা অভিযোগ করছে এটা সঠিক না। এটা মিথ্যা ও বানোয়াট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category