• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

রূপগঞ্জে বিএনপি-জামাত সন্ত্রাসীদের নাশকতা নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ

Lovelu / ২২৪ Time View
Update : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২

মোঃ রাসেল মোল্লা,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ):

বিএনপি-জামাত সন্ত্রাসীদের ডাকা ১০ ডিসেম্বর মহা সমাবেশের নামে নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৭ ডিসেম্বর উপজেলার কাঞ্চন পৌর ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনে উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

কাঞ্চন পৌ ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের প্রধান কার্যালয়ে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ নজরুল মোল্লা।

সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ এমায়েত হোসেন, কাঞ্চন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ গোলাম রসুল কলি, কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ সভাতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মোমেন মিয়া, কাঞ্চন পৌর শ্রমীকলীগ নেতা আমজাদ হোসেন, আক্তার হোসেন, দেওয়ান জলিল, আওয়ামীলীগ নেতা বাবুল মোল্লা, নুরুল হুদা মোল্লা, আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ।

পরে কাঞ্চন পৌর ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফজলুল হক মিয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি কালাদী আওয়ামীলীগের কার্যালয় থেকে বের হয়ে কাঞ্চন বাজারের স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category