• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
Headline
শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত কুমিল্লায় জন্মাষ্টমী মহোৎসব ৪ঠা সেপ্টেম্বর কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ১০ সেপ্টেম্বর কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন।। স্বামী খালাস জামালপুরে ভাড়া বাসায় তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক দীর্ঘদিন পর তিন বন্ধুর দেখা, গল্প-স্মৃতিচারণ আর খুনসুটিতে ফিরল হারানো দিনের স্মৃতি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবেঃ ওসি কামরুল হাসান  মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুসে ও আলোচনা সভা ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা

মতলব উত্তরে মোটর সাইকেল দূর্ঘটনায়  আহত  তানভীরও চলে গেলো না ফেরার দেশে 

Lovelu / ২৫৪ Time View
Update : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২

গোলাম নবী খোকনঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মোটর সাইকেল দূর্ঘটনায় আহত তানভীরও চলে গেলেন না ফেরার দেশে। শুক্রবার(২ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ০২ ডিসেম্বর সকাল নয়টা চল্লিশ মিনিটের সময় মৃত্যু বরন করেন।
২৬ নভেম্বর মতলব উত্তর উপজেলার বাগান বাড়ি ইউনিয়নের হাফানিয়া নামক স্থানে  বেড়ীবাঁধের উপর  ট্রলি গাড়ি আর মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন  নিহত হয় ও তানভীর  গুরুতর আহত হয়। আহত তানভীরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ২ ডিসেম্বর সকাল নয়টা চল্লিশ মিনিটের সময় মৃত্যু বরন করেন। সংঘর্ষে ঘটনায় ৪জনে মৃত্যু হলো।
ট্রলি গাড়ি আর মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে  নিহতরা হলেন, একই ইউনিয়নের চান্দ্রা কান্দি গ্রামের আবিদ আলীর ছেলে মোঃ সেলিম ( ট্রলির হেলপার), খাগুরিয়া গ্রামের আঃ রশিদ মিয়াজীর ছেলে শান্ত(২৫), একই গ্রামের সরজান বকাউলের ছেলে মোঃ রাশেদ (২২) ও ঘটনার ৬ দিন পর হাসপাতালে চিকিৎসা ধীন থাকা তানভীন।
তানভীর উপজেলার বাগান বাড়ি ইউনিয়নের খাগুরিয়া গ্রামের মোঃ নাছির উদ্দীন বেপারীর ছেলে। দুই ভাই, এক বোনের মধ্যে তিনিই বড়।
 এছাড়া ২৫ নভেম্বর প্রায় একই সময়ে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের  ভাটি রসুলপুর সংলগ্ন বেড়ীবাঁধের উপর এনায়েত নগর মোঃ মাহমুদুল হাসান এর বাড়ীর গেইট পার হয়ে পূর্ব দিকে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত। দুজনে বাড়ি উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের দক্ষিণ টরকী। তারা দুই জন হুন্ডা আরোহী সাহেব বাজার থেকে বাড়িতে আসার সময় অটো বাইক এর সাথে মূখো মূখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যায়।
 নিহতরা হলেন, মহসিন বেপারীর ছেলে সালাউদ্দিন (১৯) অপরজন রুস্তম আলীর ছেলে মোহাম্মদ হোসেন(২০)।
স্থানীয়রা মনে করছেন লাইসেন্স বিহীন চালকরা বেপয়ারা ট্রলি গাড়ী ও মোটরসাইকেল চালানোর কারনে বড় ধরনের দূর্ঘটনা ঘটছে। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ জরুরী ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category