• শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
Headline
৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন 

একদিনে ১৮ শত টাকা উপার্জন করে আনন্দিত অভয়নগরের গাছি খাজা নূর শেখ

Lovelu / ৩৫৩ Time View
Update : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

মোঃ ইবাদৎ হোসেন,অভয়নগর( যশোর)ঃ

যশোরের অভয়নগর উপজেলায় মথুরাপুর গ্রামের গাছি খাজা নূর শেখ খেজুর গাছ পরিচর্যা ও রস সংগ্রহের কাজ করে এক দিনে উপার্জন করলেন ১৮ শত টাকা।

গাছ পরিচর্যা করার সময় কথা হয় তার সঙ্গে। তিনি জানান এই মৌসুমে চার থেকে পাঁচ শ খেজুর গাছ রস সংগ্রহের জন্য তুলেছেন তিনি। এই গাছ তোলা কাজ করে যথেষ্ট আয় ও করে থাকেন। তিনি আজ একদিনে প্রায় ১৮ শত টাকা ইনকাম করেছেন বলে জানান। পুড়াখালী দক্ষিণ বিলে রাস্তার পাশে থাকা চার পাঁচ শ খেজুর গাছের মধ্যে ২৫০ টি গাছ তোলার দায়িত্ব রয়েছে। ৮০ টি খেজুর গাছ নিজ দায়িত্বে রস সংগ্রহ করার দায়িত্ব নিয়েছেন। এখনো ১২০০ টি গাছ তার তোলার কাজ হাতে রয়েছে। সে পুড়াখালী, মথুরাপুর, দিঘিরপাড়, রাঙ্গার হাটেও এই গাছ তোলার কাজে আত্মনিয়োগ করে থাকেন। তিনি জানান রস সংগ্রহের কাজ শুরু হলে নওয়াপাড়া শহর ছাড়াও বহু দূর দূরান্ত থেকে লোকজন ভিড় জমায় এই অঞ্চলে। কারন হিসেবে জানান যে অভয়নগরের মধ্যে অধিক পরিমাণে খেজুর গাছ রয়েছে পুড়াখালীর এই দক্ষিণ বিলের মাঠে। ভোরের আলো ফোঁটার আগেই কুয়াশা ভেদ করে এই গাছিরা অত্যন্ত কষ্ট করে প্রচন্ড শীতের মধ্যেও সুস্বাদু -সুমিষ্ট রস সংগ্রহ করে থাকে। যার কারণে যশোরের যশ, খেজুরের রস এখনও প্রবাদ রয়েছে। বর্তমানে পুরো শীত জুড়ে যশোরে চলবে রস সংগ্রহ আর গুড় বানানোর ধুম।

খেজুরের গুড়ের তৈরি পিঠা-পায়েস বাঙ্গালির অনেক প্রিয় একটি খাবার। আর খেজুরের গুড়ের জন্য সেই প্রাচীনকাল থেকেই যশোর জেলা বিখ্যাত। আর এখন পর্যন্ত খেজুরের গুড়ের জন্য বিখ্যাত শহর হল যশোর। টাটকা ভেজালমুক্ত খেজুরের গুড় যশোর থেকে তৈরি হয়ে পৌঁছে যায় বাংলাদেশ জুড়ে।

যশোরের ঐতিহ্য ধরে রাখতে অভয়নগরের এস্থানের খেজুর গাছের যথেষ্ট গুরুত্ব রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category