• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
Headline
৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন 

কচুয়া থেকে প্রকাশিত সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার প্রতিনিধি সম্মেলন

Lovelu / ৩৩১ Time View
Update : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২

ওমর ফারুক সাইম॥

কচুয়া থেকে প্রকাশিত সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার প্রতিনিধি সম্মেলন, কচুয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি-সম্পাদক ও বিদায়ী কমিটির সভাপতি-সম্পাদকসহ জেলা পরিষদের ৬নং ওয়ার্ডের নব-নির্বাচিত সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বিকালে কচুয়া ডাকবাংলো মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার প্রধান পৃষ্ঠপোষক মো. আব্দুস সামাদ আজাদের সভাপতিত্বে ও পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিসান আহমেদ নান্নুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী নাজমুল আলম স্বপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন, কচুয়া থানার ওসি মো. ইব্রাহিম খলিল, আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মো. হুমায়ুন কবির মিয়াজী, সাপ্তাহিক শিকড় সংবাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আজিজুর রহমান পাটোয়ারী। এছাড়া বক্তব্য রাখেন- উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হোসেন খান, শিকড় সংবাদ পত্রিকার পাঠক ফোরামের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সিকদার ও সদস্যা সচিব ওবায়েদ উল্যাহ ডিলার, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হোসেন, রাকিবুল হাসান প্রমুখ, শিকড় সংবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক বোরহান উদ্দীন। সংবর্ধিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, সাধারণ সম্পাদক সুজন পোদ্দার, সাবেক সভাপতি মানিক ভৌমিক, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন ও চাঁদপুর জেলা পরিষদ সদস্য তৌহিদুল ইসলাম খোকা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নাজমুল আলম স্বপন বলেন, সমাজের বিভিন্ন সমস্যাগুলো আপনাদের লেখনীর মাধ্যমে তুলে ধরবেন। বস্তু-নিষ্ঠ্য সংবাদ পরিবেশনে সবসময় আন্তরিক থাকবেন। সমস্যার সংবাদ প্রকাশের পাশাপাশি জনপ্রতিনিধিরা যেসব উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করছে এসবও প্রকাশ করবেন। সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকাটি অল্প ক’দিনে পাঠকদের মাঝে জায়গা করে নিয়েছে। আমার বিশ^াস পত্রিকাটি নিরপেক্ষতা বজায় রেখে অনেক দূর এগিয়ে যাবে সে প্রত্যাশা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category