• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

মতলবে মোটরসাইকেল ও অটো রিক্সার সংঘর্ষে ঘটনাস্থলে ২ যুবক নিহত

Lovelu / ৩৮২ Time View
Update : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২

রোবেল হোসেনঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মোটরসাইকেল ও অটো রিক্সার সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত হয়েছে।শুক্রবার(২৫ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে ভাটি রসুলপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সুলতানাবাদ ইউনিয়নের টরকী গ্রামের মহসিন বেপারীর ছেলে সালাউদ্দিন(২২) ও রুস্তম বেপারীর ছোট ছেলে মহাম্মদ(২১)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি সাহেব বাজার থেকে টরকী গ্রামের দিকে যাচ্ছিল। মতলব-ঢাকা আঞ্চলিক মহাসড়কে ভাটি রসুলপুর নামক মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এসময় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
নিহত মোহাম্মদ হোসেন দক্ষিণ টরকী গ্রামের রুস্তম আলীর ছেলে। নিহত সালাউদ্দিন একই গ্রামের মহসিন মিয়ার ছেলে।

সন্ধ্যার পর সালাউদ্দিন ও মুহাম্মদের লাশ বাড়িতে আনলে কান্না ভেঙ্গে পরে তার আত্মীয় স্বজন ও বন্ধুরা। তাদের বাড়িতে শোকের মাতম শুরু হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়,মুহাম্মদ প্রবাসে যাওয়ার উদ্দেশ্য পাসপোর্ট করার জন্য ছবি তোলতে সাহেব বাজার যান এবং সেখান থেকে ফেরার পথেই এই দূর্ঘটনা ঘটে।
সালাউদ্দিনের বন্ধু জোবায়ের আহাম্মেদ রিয়াদ জানায় সালাউদ্দিন যথেষ্ট ভদ্র ও মার্জিত ছেলে।তার এই আকস্মিক মৃত্যু কোনভাবেই মেনে নেওয়া যায় না।
মুহাম্মদের বড় ভাই ইমন কুদ্দুস জানায়,ছোট ভাইকে প্রবাসে পাঠানোর উদ্দেশ্য পারিবারিকভাবে সিদ্ধান্ত নেয়া হয়।তারই কারনে মুহাম্মদককে ছবি তোলার জন্য সাহেব বাজার পাঠানো হলে তার কিছুক্ষনের মধ্যেই খবর পায় মুহাম্মদ দূর্ঘটনায় পতিত হয়।ঘটনাস্থলে গিয়ে তাদের মরা দেহ দেখতে পায়।
সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান আবুবকর সিদ্দিক খোকন বলেন, তারা দুজন একই গ্রামের। এটি একটি দুঃখজনক ঘটনা। আমরা নিহতদের পরিবারের খোঁজ খবর নিচ্ছি।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছেছে। লাশের সুরতহাল তৈরি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category