• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মতলবে সড়ক দুর্ঘটনায় নিহত-১,আহত-৪

Lovelu / ৩০৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টারঃ

চাঁদপুরের মতলব দক্ষিণে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই আসমা আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে । একই সময়ে অটোরিকশা চালকসহ আরও ৪ যাত্রি আহত হয়েছে। ২৪ নভেম্বর বেলা ১১টার দিকে উপজেলার মতলব-গোরীপুর-পেন্নাই সড়কের পাঁচঘরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারী উপজেলার কাজিয়ারা গ্রামের মৃত জয়নাল আবেদীন প্রধানের মেয়ে এবং স্বামী পরিক্ত্যক্তা। নিহত ওই নারীর একটি ছেলে সন্তান রয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আহতদের পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং ট্রাকের ড্রাইভার ও হেলপারকে আটক করা পুলিশ।

স্থানীয়রা জানান, সকাল ১১টার দিকে উপজেলার আশি^নপুর বাজার এলাকা হতে নারায়ণপুর বাজারের দিকে একটি অটোরিকশা ৫ জন যাত্রি নিয়ে যাচ্ছিল। অপরদিকে চাঁদপুর সদর এলাকা হতে একটি ট্রাক গৌরিপুরের দিকে যাচ্ছিল। পথে মতলব দক্ষিণ উপজেলার পাঁচঘরিয়া ব্রিজের সামনে ওই ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয় এবং সিএনজির ড্রাইভারসহ সিএনজিতে থাকা অপর ৪ যাত্রী আহত হয়।

ঘটনার পর ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যাওয়ার সময় আশ্বিনপুর এলাকা থেকে ট্রাক ও ট্রাকের চালক এবং হেলপারকে আটক করে পুলিশে সোর্পদ করে স্থানীয় এলাকাবাসী।

জাকির হোসেন নামে স্থানীয় একজন কার চালক বলেন, মতলব বাজার থেকে কুমিল্লার দাউদকান্দি সীমান্তবর্তী এলাকা পর্যন্ত সড়কে অর্ধশতাধিক মোড় রয়েছে। আঁকাবাঁকা সড়কে যানবাহন খুবই সতর্কতার মধ্যে চালাতে হয়। আজকের দুর্ঘটনাটিও একটি বাঁকের মধ্যে ঘটে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম বলেন, নিহত নারীর মরদেহ উদ্বার করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে এবং ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে আনা হয়েছে। এই ঘটনায় মামলা হবে এবং আইনি পক্রিয়া শেষে নারীর মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

এদিকে এই ঘটনার পর মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেনু দাস ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয় লোকজনের সাথে ঘটনার সম্পর্কে অবহিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category