• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

মতলব উত্তরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঢেউটিন বিতরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবারই জনবান্ধন নেত্রী.. এমএ কুদ্দুস

Lovelu / ৩২৩ Time View
Update : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

মাহবুব আলম লাভলুঃ

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবারই জনবান্ধন নেত্রী। মানুষের যেকোনো দুর্যোগে তিনি অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। যার ফলশ্রুতিতে আজ সুজাতপুর বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে ঢেউটিন বিতরণ করা হল। এরআগেও ঘটনার পর তাৎক্ষণিক ২০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা দিয়েছেন সরকার।

রোববার দুপুরে মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত তিনজন ব্যবসায়ীর মাঝে দুই বান্ডেল করে ঢেউটিন ও ৬ হাজার টাকা করে উপজেলা পরিষদের পক্ষ থেকে ঢেউটিন বিতরণকালে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

এমএ কুদ্দুস আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন বাংলাদেশের উন্নয়ন হবেই। বিশ্বের মাঝে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

উপজেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে ঢেউটিন বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওরঙ্গজেব, সুজাতপুর ইউনিট আওয়ামী লীগের সভাপতি মাইনুদ্দিন সরকার, সুজাতপুর বাজার বণিক সমিতির সভাপতি বিল্লাল বেপারী, মহিলা আওয়ামী লীগ নেত্রী নাছরিন সুলতানা, জেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক সুজন ভুইয়া, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবলীগ নেতা মাহবুব বেপারী, সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাজহারুল ইসলাম শান্ত প্রমুখ।
চলতি বছরের ২১ আগস্ট গভীর রাতে আগুন লেগে সুজাতপুরের বাজারের ব্যবসায়ী কামাল পাটোয়ারী, মুক্তার হোসেন ও মমিন হোসেনের দোকান পুড়ে ছাই হয়ে যায় এবং অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত তিনজন ব্যবসায়ীকে তাৎক্ষণিক ২০ হাজার টাকা করে সরকারি সহায়তা এবং ৩০ অক্টোবর দুই বান্ডেল করে ঢেউটিন ও ৬ হাজার টাকা করে বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category