• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
Headline
মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন

মতলব উত্তরে শিক্ষক দিবস পালন

শিক্ষাবিদ ছাড়াও, শিক্ষকরা আরও ভাল মানুষ হওয়ার জন্য গাইড… অ্যাড.নুরুল আমিন রুহুল এমপি 

Lovelu / ৩৬০ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদক  :
আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি বলেছেন, ছাত্র ও জাতির বৃদ্ধি, বিকাশ এবং সুস্থতার উপর বিরাট প্রভাবের দিকে নজর দিলে অবশ্যই একমত হতে হবে যে শিক্ষকতা হল একটি মহৎ পেশা। কথায় আছে বাবা-মায়ের চেয়ে শিক্ষক বড়। পিতামাতারা একটি সন্তানের জন্ম দেন ঠিকই যেখানে শিক্ষকরা সেই সন্তানের ব্যক্তিত্বকে ঢালাই করে এবং একটি উজ্জ্বল ভবিষ্যত প্রদান করে থাকেন। শিক্ষাবিদ ছাড়াও, শিক্ষকরা আরও ভাল মানুষ হওয়ার জন্য গাইড এবং অনুপ্রাণিত করতে প্রতিটি পদক্ষেপে আমাদের পাশে দাঁড়িয়ে থাকেন। তারা জ্ঞান ও প্রজ্ঞার উৎস। তাঁদের থেকে ধারনা এবং চিন্তা বাড়ে। আমি নিঃস্বার্থ সেবা এবং গতিশীল সহায়তার জন্য শিক্ষক দিবসে  প্রতিটি শিক্ষককে আমার কৃতজ্ঞতা জানাতে চাই৷ আমরা সর্বদা আপনার কাছে কৃতজ্ঞ থাকবো।
২৭ অক্টোবর বৃহস্পতিবার চাঁদপুরে মতলব উত্তর উপজেলায় শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শিক্ষক হলেন সমাজের বাতিঘর। মানুষ গড়ার এই কারিগররা দেশ ও জাতি গঠনে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তাই শিক্ষকের সম্মান সকলের উপরে।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে ছেংগারচর সরকারী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসাইন মোহাম্মদ ইয়াছিনের সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সরকার মো. আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় আলোচনা  সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমন এ কুদ্দুস, উপজেলা নির্বাহী অফিসার  আশরাফুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) ও ছেংগারচর পৌরসভা প্রশাসক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, মতলব উত্তর থানার ওসি মো. মহিউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category