• বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
Headline
নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী 

মতলব উত্তরের পুর্ব বালুচর গ্রামে রাস্তা ও ব্রীজের দাবীতে মানববন্ধন

Lovelu / ৩২৭ Time View
Update : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ৮নং ওয়ার্ড পূর্ব বালুচর গ্রামে একটি রাস্তা ও ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার জুম্মা বাদ পুর্ব বালুচর বেরীবাঁধের উপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার শত শত পুরুষ মহিলা ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

এসময় মানবন্ধনে বক্তব্য রাখেন, পুর্ব বালুচর গ্রামের বাসিন্দা মোঃ শাহআলম, আবুল হোসেন, বিল্লাল হোসেন, আরশাদ ভুইয়া, কাদির মোল্লা, মোঃ সালাউদ্দিন বকাউল ও জামাল ভুইয়া প্রমুখ।

মানববন্ধনকারীরা বলেন, পুর্ব বালুচর গ্রামটি প্রায় ১০০ বছরের পুরনো গ্রাম। অথচ এই গ্রামে কোন রাস্তা নেই। গ্রামের মধ্যখানে সেচ ক্যানেলে একটি ভাঙা সাঁকো দিয়ে মানুষ চলাচল করে। ওইখানে একটি ব্রীজ হলে মানুষ সাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারতো।

বক্তারা আরও বলেন, পুর্ব বালুচর গ্রামের উত্তর মাথা থেকে দক্ষিণ মাথা পর্যন্ত একটি রাস্তা নির্মাণ করা প্রয়োজন। রাস্তা না থাকায় মানুষের চলাচল খুবই বেঘাত ঘটছে। মসজিদের মুসল্লীদের যাতায়াত ও স্কুল কলেজের যাতায়াতে খুবই সমস্যা হচ্ছে। সবচেয়ে বড় সমস্যা হল মানুষ মারা গেলে লাশের কফিন নিয়ে বের হওয়া যায় না। আমরা পুর্ব বালুচর গ্রামের মানুষ এতটা সমস্যা ভূগছি। তাই বাংলাদেশ সরকার ও স্থানীয় এমপির কাছে আমাদের দাবী পুর্ব বালুচর গ্রামে একটি নতুন রাস্তা ও একটি ব্রীজ নির্মাণ করে দিবেন। তাহলে আমরা এই গ্রামের মানুষ সাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবো।
এ ব্যাপারে ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জি. রেজাউল করিম বলেন, ওই গ্রামে ভাঙা যেই সাঁকোটি আছে সেটি মেরামত করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্রুত মেরামত করা হবে। আর ব্রীজের কাজ আমাদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে হয় না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হয়তো করবে। রাস্তা নির্মাণের ব্যাপারে তিনি বলেন, বিষয়টি কেউ আমাকে অবগত করে নি। যদি ওই গ্রামের বাসিন্দারা যোগাযোগ করে তাহলে পরিদর্শন পুর্বক রাস্তা নির্মাণ করার ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category