• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
Headline
নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী 

বিরামপুরে আলু চাষে আগ্রহ বেড়েছে চাষিদের

Lovelu / ৩৩৮ Time View
Update : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

মো: আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর)ঃ

এসেছে কার্তিক মাস বইছে শিতের হাওয়া, কৃষক নেমেছে মাঠে, চাষ করছে বিভিন্ন জাতের আলু, বাংলাদেশের খাদ‍্য ভান্ডার হিসাবে পরিচিত দিনাজপুর জেলা এ জেলার বিরামপুর উপজেলার চাষিরা মেতে উঠেছে আলু চাষে, আগাম আলু চাষ করে অধিক লাভবান হবার আশায় বর্তমানে মাঠে আলু চাষে ব্যস্ত সময় পার করছেন তারা।

 

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় মাঠের জমিতে অন‍্যান্ন সবজির পাশাপাশি বেশির ভাগ জমিতে আলু চাষ করছেন। সরেজমিনে, পৌরসভার ভবানীপুর মুন্সিপাড়া মাঠে গিয়ে দেখা মিলল কৃষক ঐ মহল্লার আফজাল হোসেন, আবুবক্কর সিদ্দিক এবং আব্দুর জলিলের সাথে জানতে চাইলে তারা বলেন, ট্রাকটর দিয়ে জমি চাষ করে তৈরি করে বীজ আলু জমিতে লাইন ধরে রোপন করেছি। এক বিঘা জমিতে প্রায় ১০ থেকে ১২ মণ বীজ আলুর প্রয়োজন হয়। এসব বীজ আলু ১৫ শত থেকে ২ হাজার টাকা প্রতি মণ হিসেবে ক্রয় করছেন তারা।

তারা আরো বলেন, খরচ হয় ৩৩ শতাংশ এক বিঘা জমিতে আলু চাষ করতে ২৩ হাজার থেকে ২৫ হাজার টাকা। তবে বিঘা প্রতি ৪৫ থেকে ৫০ মণ আলুর ফলন হয়। লাগানোর ২ মাসের মধ্যেই ফসল ঘরে তুলেন কৃষক। আলু চাষের মৌসুম হলেও বেশি দাম পাবার আশায় কার্তিক মাসেই আগাম আলু চাষ করছেন কৃষকেরা।

 

বিরামপুর কৃষি অফিসার নিক্সোন চন্দ্র পাল জানান, চলতি আলু মৌসুমে উপজেলায় ১ হাজার ৬৫০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। উপজেলার অনেক জায়গায় কৃষকেরা ভাল দাম পাবার আশায় আগাম আলুর চাষ শুরু করেছেন। আলুর জাত জাত বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ডাইমন্ড, কাঠিলাল, রোমানা, শাটাল এছাড়াও বলেন, আমরা বিভিন্ন সময় চাষিদের সার্বিক পরামর্শ দিয়ে আসছি।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category