• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

আট জেলেকে অর্থ দণ্ড

মতলবে ইলিশ ধরার নিষেধাজ্ঞা উপেক্ষা করায় ১ লাখ মিটার জাল আটক

Lovelu / ৩৫১ Time View
Update : সোমবার, ১০ অক্টোবর, ২০২২

মাহবুব আলম লাভলুঃ

গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ সময় সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। এ আইন অমান্য করলে কমপক্ষে ১ থেকে ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে। তারপরও সরকারের এ নিষেধাজ্ঞা অবজ্ঞা করে প্রথম দিনে বিভিন্ন স্থানে জেলেরা ইলিশ মাছ ধরায় স্থানীয় প্রশাসন তাদের বিরুদ্ধে নানা শাস্তিমূলক ব্যবস্থা নেয়।

নিষেধাজ্ঞার চতুর্থদিনে ইলিশ রক্ষায় উপজেলা টাস্কফোর্স এর একটি টিম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্লাহর নেতৃত্বে মতলব উত্তরের মেঘনা নদীতে অভিযানে নামে। অভিযানে ৩ জেলেকে এক লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ১২০ কেজি মা ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত জাল মোহনপুর মেঘনা নদীর তীরে পুড়িয়ে ফেলা হয়েছে। জব্দকৃত মাছগুলো দুঃস্থদের ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। আট জেলেকে ৫ হাজার টাকা করে অর্থ দণ্ড প্রদান করেন।

মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মুনিরুজ্জামান ও সহকারী মৎস্য কর্মকর্তা মো. রাশেদুজ্জামান এ অভিযানে অংশ নেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মো. হেদায়েত উল্লাহ মা ইলিশ রক্ষায় জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছ পরে এতিমখানায় বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category