• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

মতলব উত্তরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

Lovelu / ২৩৯ Time View
Update : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২২ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, এক সময় ছিল জ্ঞানই শক্তি, আর এখন হচ্ছে তথ্যই শক্তি। যার কাছে যত বেশি তথ্য থাকবে তিনি তত বেশি শক্তিশালী। তাই প্রতিটি মানুষ যাতে তথ্য পায় এবং তথ্য অধিকার নিশ্চিত হয় সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। তিনি আরও বলেন, বর্তমান ডিজিটাল তথ্য সেবার দেশ। বাংলাদেশ আজ ডিজিটাল দেশে পৌছেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য পুত্র সজিব ওয়াজেদ জয় এর নেতৃত্বে। তাই তথ্যের যাতে অপব্যবহার না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, সাংবাদিক সম্পাদক জাকির হোসেন বাদশা, ইউপি সচিব মোঃ মানিক মিয়া প্রমুখ। সভায় সরকারি কর্মকর্তা, বিভিন্ন ইউপি সচিব ও উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category