• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
Headline
৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন 

মতলবে ভ্রাম্যমাণ আদালতে তিন প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা

Lovelu / ২১৭ Time View
Update : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টারঃ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদর ও পৌরএলাকার আসে পাশে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স এর উদ্যোগে নিরাপদ খাদ্য নিশ্চিত করনের লক্ষে অভিযান পরিচালনা করা হয়। ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া। অস্বাস্হ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি,ফ্রিজে কাঁচা মাংসের সাথে রান্না করা মাংস এবং পচাঁ বাসি খাবার রাখার অভিযোগে তিন ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানা প্রদান করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা সংলগ্ন খাজানা হোটেল ও রেস্টুরেন্টে, কাকলী সিনেমা হল মোড়ে হোটেল প্রিন্স এবং বরদিয়া আড়ং বাজারে হোটেল আল মদিনায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযানটি পরিচলনা কালে হোটেল খাজানা, হোটেল প্রিন্স এবং আল মদিনা হোটেল এন্ড রেস্টুরেন্ট প্রতিষ্ঠানটিকে অস্বাস্হ্যকর ও নোংরা পরিবেশে খাবারসামগ্রী তৈরি এবং ফ্রিজে কাঁচা মাছ মাংসের সাথে রান্না করা খাবার ও পচাঁ বাসী খাবার একসাথে রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণে তিনটি ব্যবসা প্রতিষ্টানকে ১৭ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

এ সময় স্যানিটারী ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলম ও পুলিশ সদস্যগন উপস্হিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া বলেন, জনগনের নিরাপদ খাদ্য নিশ্চিতে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category