• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
Headline
নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী 

মতলব রোটারী ক্লাবের গাছের চারা রোপন প্রজেক্টের উদ্বোধন

Lovelu / ২৯৪ Time View
Update : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

আন্তজার্তিক সেবা মূলক সংগঠন রোটারী ক্লাব অব মতলবের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তায় সৌন্দর্য্যবর্ধন ফলদ ও বনজ গাছের চারা রোপন প্রজেক্টের উদ্বোধন করা হয়েছে। আজ ১৮ সেপ্টেম্বর রবিবার বিকেলে মতলবগঞ্জ জে.বি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা রোপন প্রজেক্টের উদ্বোধন করেন চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও রোটারী ক্লাব অব মতলবের চার্টার প্রেসিডেন্ট রোটা. ডা. একেএম মাহাবুবুর রহমান।

রোটারী ক্লাব অব মতলবের প্রেসিডেন্ট রোটা. রেদওয়ান আহমেদ জাকিরের সঞ্চালনায় ও সেক্রেটারী রোটা. মোঃ মনির হোসেনের উপস্থাপনায় বক্তব্য রাখেন মতলবগঞ্জ জে.বি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান, ক্লাবের ডিরেক্টর রোটা. ডা. মুহিবুর রহমান সাদাত, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর রোটা. মোঃ কামাল হোসেন, মতলবগঞ্জ জে.বি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন, রোটার‌্যাক্ট প্রেসিডেন্ট মোঃ ইমন সরকার, ভাইস প্রেসিডেন্ট তানভীর আহমেদ, মেম্বার মোঃ মাহবুব আলম প্রমুখ।

রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রোটা. রেদওয়ান আহমেদ জাকির জানান, গাছের চারা রোপন প্রজেক্টের উদ্বোধন করা হয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তার দু’পাশে সৌন্দর্য্যবর্ধনের জন্য সহস্রাধিক গাছের চারা রোপন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category