• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
Headline
মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন

Lovelu / ৩১৩ Time View
Update : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২

মতলবে ডাকাতি মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন সরদার আটক
নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের হাইমচর উপজেলার ৪ নং নীল কমল ইউনিয়নের সাবেক  ইউপি চেয়ারম্যান ও  ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক   মোঃ সালাহ উদ্দিন সরদার ডাকাতীর মামলায় মতলব উত্তর উপজেলায়  আটক হয়েছেন । মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ তাকে আটক করে।
মামলা  ও পুলিশ সূত্রে জানা যায়, ২০২১ সালের জুলাই মাসের ২ তারিখ  একটি ডাকাতির ঘটনায় মোহনপুর থানায় ট্রলার মালিক সাদ্দামের অভিযোগের ভিত্তিতে একটি ডাকাতি মামলা হয়।  মামলা নং ৩/১৩৮ তাং – ২/৭/২০২১।   ঐ মামলায়  গ্রেপ্তারকৃত আসামী সোহাগ বেপারী পুলিশি জিঞ্জাসাবাদে ডাকাতির ঘটনায় ৪ নং নীলকমল ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক,  সাবেক চেয়ারম্যানকে অন্যতম আসামী হিসেবে স্বাকারোক্তি দিলে,  তার স্বীকারোক্তী মোতাবেক আজ ১৭ সেপ্টেম্বর মতলব উত্তর উপজেলার  মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ সালাহ উদ্দিন সরদারকে আটক করে ।
এ বিষয়ে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক বাবুল বালা সাংবাদিকদেরকে জানান ,  সাবেক চেয়াম্যান সালাহউদ্দিন সরদারকে একটি ডাকাতির মামলায় আটক করা হয়েছে।  আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরন করা হবে ।
সালাহ উদ্দিন সরদারের গ্রেপ্তারের সংবাদে মহুর্তেই সামাজিক যোগাযোগ মাধমে ছয়লাব হয়ে গেছে।  চেয়ারম্যান ও ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে মানুষের উপর নানাবিদ নির্যাতনের চিত্রও ফুটে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category