• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
Headline
ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান কুমিল্লায় ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ: কীর্তনীয়া দলগুলোকে সম্মাননা স্মারক মতলব উত্তরে জলাতঙ্ক প্রতিরোধে পথ কুকুরের টিকাদান শুরু

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন-২০২২

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিলেন মনজুর আহমদ

Lovelu / ৩৮২ Time View
Update : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর আহমদ।

মঙ্গলবার(৬ সেপ্টেম্বর) ঢাকা ধানমন্ডিস্থ বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী কার্যালয় হতে চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এদিন তা পূরন করে সংশ্লিষ্ট দপ্তরে জমা দেন।

মনোনয়ন ফরম জমা দেওয়ার পর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মনজুর আহমদ বলেন, দল যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আমি চেয়ারম্যান পদে নির্বাচন করব। দলীয় সিদ্ধান্ত যেটা দেয় সেটাই মেনে নিবো। আমি আশা করি দল আমাকে নৌকা প্রতীক দিয়ে মনোনীত করবেন। দল যদি আমাকে মনোনয়ন দেন তাহলে চাঁদপুর জেলা পরিষদের মাধ্যমে এলাকার উন্নয়ন করবো। সরকারের উন্নয়ন গুলো যথাযথভাবে বাস্তবায়ন করব।

তিনি আরও বলেন, সরকারের ভাবমূর্তি যেভাবে উজ্জ্বল হয় সেভাবে কাজ করব। জনগণের সেবক হয়ে পাশে থাকবো। বিশেষ করে শিক্ষা নিয়ে কাজ করব। যাতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সরকারের আধুনিক শিক্ষা বিস্তার পায় সেই অনুযায়ী কাজ করে যাব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করব। আমি সকলের দোয়া চাই।

মনজুর আহমদ বর্তমানে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও গত মেয়াদে মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন অনুসারী হয়ে আওয়ামী লীগকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় কেন্দ্রীয়, চাঁদপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও মতলব উত্তর সহ বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category