• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মতলব উত্তরে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে আ.লীগের বিক্ষোভ

Lovelu / ২১৯ Time View
Update : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউনিয়র আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে মোহনপুরে বিএনপি-জামায়াত শিবিরের নৈরাজ্যের সন্ত্রাসবাদ কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য কাজী মিজানুর রহমান।
বিক্ষোভ মিছিলটি কাজী মিজানুর রহমানের বাড়ীর সামনে থেকে বের হয়ে মোহনপুরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই প্রধানের সভাপতিত্বে ও যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়ের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য কাজী মিজানুর রহমান।
কাজী মিজানুর রহমান বলেন, দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। সব সহিংসতার জবাব রাজপথেই দেয়া হবে। ঐক্যবদ্ধভাবে বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা হবে।

বক্তব্য দেন, আওয়ামী লীগ নেতা ফজলুল হক সরকার, উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, বীর মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন মৃধা প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক লীগের সদস্য মোজাম্মেল হক, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বিল্লাল তপদার, সাংগঠনিক সম্পাদক কাজী মতিউর রহমান মতিন, ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা লাভলী বেগম’সহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category