• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
Headline
মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন

মতলবে রাত্রিকালীন ডাকাতি

Lovelu / ৪৩৬ Time View
Update : বুধবার, ৩১ আগস্ট, ২০২২

শহিদুল ইসলাম খোকন :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ডাকাতি হয়েছে। ৩১ আগষ্ট (বুধবার)ভোর রাত ১ উপজেলার  দূর্গাপুর ইউনিয়নের ঘাসির গ্রামে ডাকাতির ঘটনাটি ঘটেছে।এ উপজেলায়  এক সপ্তাহের মধ্যে দুটি ডাকাতি ঘটনা ঘটেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে এধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য নজরদারি বাড়ানোর হবে।

যানা যায়, উপজেলার  দূর্গাপুর ইউনিয়নের ঘাসির গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে। ৩১ আগষ্ট বুধবার রাত ১ টার সময় দক্ষিণ নিশ্চিন্তপুর এলাকায় (ঘাসির চর গ্রাম) থেকে  আসা মোফাজ্জলের বাড়িতে এ ঘটনা ঘটে। ১০/১২ জনের ডাকাত দল ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে, মোফাজ্জল ও তার স্ত্রী লাইলী বেগম, ছেলে সাব্বির (১৮) কে তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দা, ছেনি রামদা দিয়ে মারধর করে। পরে তাদের ঘরে থাকা স্বর্নলংকার, নগদ অর্থ, মোবাইলসহ প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মোফাজ্জল দাবী করছে।

পরে খবর পেয়ে এএসপি (মতলব) সার্কেল ইয়াসির আরাফাত ও মতলব উত্তর থানায় অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান কামাল   ঘটনাস্থল পরিদর্শন করেন।

এবিষয়ে মতলব উত্তর  অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান কামাল বলেন, ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। অভিযোগ পেলে ব্যাবস্তা নিবো। তাছাড়া মতলব উত্তরে যাতে ডাকাতির ঘটনা না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর টহল আরো জোরদার করা হবে।

উল্লেখ্য,  গত  ৩/৪ দিন আগেও উপজেলার রসুল পরে ডাকাতির ঘটনা ঘটেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category