• শনিবার, ০২ মে ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
Headline
মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি 

হাইমচরে শেখ রাসেল মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Lovelu / ২৬১ Time View
Update : শনিবার, ২৭ আগস্ট, ২০২২

মোঃ সাজ্জাদ হোসেন রনিঃ

হাইমচরে শেখ রাসেল মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বাদামতলী সামাজিক সংগঠনের আয়োজনে মাসব্যাপী অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় মেলকার বাড়ি সিক্স স্টারকে হারিয়ে বয়েজ স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়।

২৭ আগস্ট ২০২২ শনিবার বিকেলে হাইমচর সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে মোঃ ফয়েজ তপাদাদারের সঞ্চালনায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাহাউদ্দিন টিটু হাওলাদার, উপজেলা যুবলীগের সদস্য আব্দুল মতিন মুন্সি, ১নং গাজীপুর ইউনিয়ন পরিষদে সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহাদাত হোসেন সবুজ প্রমূখ।

দির্ঘ ১মাস চলে আসা শেখ রাসেল মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ১ঘন্টা ব্যাপী শক্তিশালী দুটি দলের দুর্দান্ত ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এ ম্যাচের ৩০ মিনিটের মাথায় হাফ টাইম ও ৬০ মিনিটে রেফারির চুড়ান্ত বাঁশি বেজে ওঠে। হাজারো দর্শকের উপস্থিতি ফাইনাল খেলাটি আরও বেশি উপভোগ্য করে তুলেছে।

পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ট্রফি, ম্যান অফ দ্যা ম্যাচ সহ সকল খেলোয়াড়দের মেডেল পরিয়ে দেন। জমকালো মনোমুগ্ধকর আয়োজনে সম্পূর্ণ টুর্নামেন্ট ক্রীড়াপ্রেমীদের মনের খোরাক হিসেবে গৃহীত হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category