• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
Headline
বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

মতলবে কোস্টগার্ডের অভিযানে ৩ হাজার ৮’শ লিটার চোরাই ডিজেল জব্দ

Lovelu / ৩০৫ Time View
Update : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২

সুমন আহমেদঃ

চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩ হাজার ৮’শ লিটার চোরাই তেল (ডিজেল) জব্দ করেছে কোস্টগার্ড। আজ শুক্রবার (১২ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর দশানী লঞ্চঘাট এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।

লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দুটি পরিত্যাক্ত ঘর থেকে ৩ হাজার ৮’শ লিটার চোরাই ডিজেল তেল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৩৩ হাজার ২’শ টাকা। চোরাই তেলের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরো জানান, বর্তমানে বাংলাদেশে জ্বালানী তেলের সংকটময় মুহুর্তে এ ধরনের তেল চোরকারবারীদের বিরুদ্ধে বাংলাদেশ কোস্টগার্ডের অভিযান চলামান রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। পরবর্তীতে জব্দকৃত ডিজেল তেল মোহনপুর নৌ-ফাঁড়িতে হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category