• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
Headline
তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান কুমিল্লায় ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ: কীর্তনীয়া দলগুলোকে সম্মাননা স্মারক

মতলব উত্তরের দুর্বৃত্তদের দেওয়া আগুনে  পুড়লো অসহায় পরিবারের বসত ঘর 

Lovelu / ৪৪৯ Time View
Update : সোমবার, ৮ আগস্ট, ২০২২

শহিদুল ইসলাম খোকন :
মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের রাঢ়ীকান্দিতে দূবৃত্তদের দেওয়া আগুনে পুড়লো এক অসহায় পরিবারের বসত ঘর। গত রবিবার রাতে এ ঘটনা ঘটেছে। জানা যায়,  উপজেলার রাঢ়ীকান্দি দক্ষিণ পূর্ব পাড়ার লুধুয়া মৌজায় হাবিবুর রহমানের পিতার দেওয়া সম্পত্তিতে হাবিবুর রহমান ও তার স্ত্রী নার্গিস সবাসের জন্য একটি দোচালা টিনের ঘর নির্মান করেন। গত রবিবার সেই ঘরে আগুন দেয় দূবৃত্তরা। এতে ঘরের টিন কাঠ ও অন্যান্য জিনিসপত্র পুড়ে যাই হয়ে যায়।
এবিষয়ে ঘর মালিক নার্গিস বেগম বলেন, আমি যে জায়গায় ঘর নির্মান করেছি তা আমার শশুরের দেওয়া সম্পত্তি। কিন্তু প্রতিবেশী গিয়াস উদ্দিন সরকারের ছেলে সালাউদ্দিন ও তার স্ত্রী  রেশমা বেগম, তাদের জায়গা দাবী করে আমাদের কে জায়গা ছেরে দিতে হুমকি দেয়। এখান থেকে আমাদের বিদায় করতে বিভিন্নভাবে হয়রানি ও মিত্যা মামলা দিয়েছে।
তিনি আরো বলেন, আমরা নারায়নগঞ্জের থাকি। এই সুযোগে রাতের আদারে তারাই আমার ঘরে আগুন দিয়েছে। এবিষয়ে কোর্টে মামলা দায়ের করবেন বলেও তিনি জানান।
এবিষয়ে সালাউদ্দিন বলেন, হাবিবুর রহমানের বোন জামিলা খাতুন রিনার কাছ থেকে আমি এই সম্পত্তি ক্রয় করেছি।
স্থানীয় প্রবীন ব্যাক্তি আব্দুস ছাত্তার  বলেন, সালাউদ্দিন যে এই সম্পত্তি ক্রয় করেছে তা এই গ্রামের কেউ জানেনা। জমির দলিলও দেখায়নি এবং মিমাংসার জন্য কোন চেষ্টাও করেনি।
আরেক প্রবীন ব্যাক্তি জসিম উদ্দিন বলেন, আমরা জানি এই সম্পত্তির মালিক হাবিবুর রহমান। সালা উদ্দিন কিভাবে এই সম্পত্তির দাবী করে তা বোধগম্য নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category