• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মতলব দক্ষিণে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত

Lovelu / ৩৪৯ Time View
Update : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

স্টাফ রিপোর্টারঃ

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

৫ আগস্ট ( শুক্রবার)উপজেলা পরিষদ মিলনায়তনে শেখ কামালের প্রতিকৃতিতে মাল্যদান, মিলাদ ও দোয়া, গাছের চারা বিতরণ করা হয়। শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া, থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ হারুন-অর-রশিদ, উপজেলা সমবায় অফিসার মোঃ মোখলেছুর রহমান, তথ্য সেবা কর্মকর্তা মিসেস তাছলিমা আক্তার, মতলবগঞ্জ সরকারি জেবি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওঃ আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগ নেতা ফারুক বিন জামান, মোঃ গিয়াসউদ্দিন, লোকমান হোসেন বাবুল, মাহফুজ সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্যামল চন্দ্র দাস, আওয়ামী লীগ নেতা মোঃ মাসুমসহ অন্যান্য নেতৃবৃন্দ। শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category