• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মতলব পৌরসভার ৬১ কোটি ৭৮ লাখ টাকার বাজেট ঘোষণা

পৌরসভার জন্য একটি মাস্টার প্লান প্রনয়ন করা জরুরী…পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম

Lovelu / ৪৬৪ Time View
Update : সোমবার, ২৫ জুলাই, ২০২২

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম বলেছেন‘পৌরসভার জন্য একটি মাস্টার প্লান প্রনয়ন করা জরুরী। তাহলে প্রতি অর্থ বছরে কিছু উন্নয়ন কর্মকান্ড শেষ করে কয়েক বছরের মধ্যে মাস্টার প্লান বাস্তবায়ন করা সম্ভব হবে। অনেক বছর পরে হলেও উম্মুক্তভাবে বাজেট ঘোষণা করা হয়েছে। সে অর্থে আজ মতলববাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এতে আপনারা নিজেরা থেকেই জানলেন পৌরসভার কোন কাজে কত টাকা ব্যয় করা হবে।

২৪ জুলাই (রবিবার) বিকাল চাঁদপুরের মতলব পৌরসভা কার্যালয়ে মতলব পৌরসভার বাজেট ঘোষণা অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থা, স্ট্রিট লাইটসহ সকল উন্নয়নমূলক কর্মকান্ডগুলো দ্রুত শেষ করা হবে। এ জন্য স্থানীয় সরকার, মন্ত্রী মহোদয়সহ অন্য কারো সহযোগিতার বিষয়ে আমি যোগাযোগ রক্ষা করবো।’

পৌরসভার মেয়র আলহাজ্ব আওলাদ হোসেন লিটনের সভাপতিত্বে ও কাউন্সিলর পিন্টু সাহার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের এমপি আলহাজ্ব এ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, সহকারী পুলিশ সুপার ইয়াছির আরাফাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা পরিষদের জামে মসজিদের খতিব হাফেজ মুফতি মোরশেদ আলম সিরাজী।

মতলব পৌরসভায় ২০২২-২৩ অর্থ বছরের ৬১ কোটি ৭৮ লক্ষ টাকার বাজেট পেশ করেন পৌরসভার প্রধান নির্বাহী আবুল কালাম ভূঁইয়া। প্রস্তাবিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৫৫ কোটি ৩০ লক্ষ টাকা, ব্যয় ধরা হয়েছে ৫৫ কোটি ২৯ লক্ষ টাকা, ১লক্ষ টাকা সমাপনী স্থিতি দেখানো হয়েছে। সব মিলিয়ে রাস্তা-ঘাট, ব্রীজ ও কালভার্ট, ড্রেনেজ, পানি সরবরাহ ব্যবস্থা, সুপার মার্কেট ও কমিউনিটি সেন্টার, বর্জ্য ব্যবস্থাপনা ও নগর অবকাঠামো উন্নয়নকে বাজেটে গুরুত্ব দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category