• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
Headline
মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন

খেলাধুলার করার বয়সে মতলবের ছেলেরা মানবতার কাজ করে বেড়াচ্ছে বিভিন্ন জেলায়

Lovelu / ২৮২ Time View
Update : শনিবার, ২৩ জুলাই, ২০২২

সুমন আহমেদ :

একঝাক তরুন-কিশোর, যাদের সময় এখন উড়ে বেড়ানো।কিন্তু তারা এখন দুঃখী মানুষের দুয়ারে দুয়ারে। নিজেদের সামর্থ্য অনুযায়ী সবটুকু উজাড় করে সিলেট ও সুনামগঞ্জের পর এবার কুড়িগ্রামের বানভাসিদের পানে ছুটে গিয়েছে। মতলবের জনপ্রিয় সেচ্ছাসেবী সংগঠন, সারা ফাউন্ডেশন। ২০১৬ইং প্রতিষ্ঠিত এই সংগঠনটি নেতৃত্বে দিয়ে আসছে একজন তরুণস্বেচ্ছাসেবী,সংগঠনটি প্রতিনিধিত্ব করছেন আমিরুল ইসলাম রাসেল,বলেন আমরা চেষ্টা করছি আমাদের জেলার পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা গুলোতেও কাজ করতে, সেই জন্য মতলব ও চাঁদপুরবাসী সহযোগিতা সহায়তা, পরামর্শ প্রয়োজন আমাদের। আমরা বয়সে তরুণ কিন্তু সমাজ বিনির্মানে কার্যকরী কাজ করতে চাই, বয়স্কদের পরামর্শ পেলে আশা করি করতে সহজ হবে আমাদের জন্য।

সারা ফাউন্ডেশন সিলেট ২ বার ত্রান সামগ্রী বিতরণ করা ও একবেলা আহার, মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ভালো খাবার, এই ঈদে অসহায় ২০০ পরিবার এর মত মাংস বিতরণ করেছে, প্রবাসী ও দেশের বিত্তবানদের সহযোগিতায় কুরবানীর আয়োজন করা হয়েছিল।

আমরা চাই আগামী তরুন প্রজন্ম আমাদের দেখে মানবিক কাজে এগিয়ে আসুক,এটাই চাওয়া আমাদের। সারা ফাউন্ডেশনের স্বপ্ন একটি ডিজিটাল এতিমখানা ও বয়স্কদের জন্য বিদ্যাশ্রম নির্মান করা। যদি সম্ভব হয়। আমাদের স্বপ্ন পূরণ সহয়তা সহযোগিতা করবেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category