• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
Headline
মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন

ফরিদগঞ্জে অভিমান করে যুবতীর আত্মহত্যা

Lovelu / ৩৬৬ Time View
Update : শুক্রবার, ২২ জুলাই, ২০২২

আবদুস সালামঃ
ফরিদগঞ্জে পরিবারের লোকজনের সাথে অভিমান করে প্রিয়া আক্তার (১৯) আত্মহত্যা করেছে। যুবতীর আত্মহত্যার সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানার এসআই আব্দুল কুদ্দুস সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
২২ জুলাই শুক্রবার গভীর রাতে সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মাহত্যা করে, নিহত প্রিয়া ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখীয়া পশ্চিম ইউনিয়নের বিরামপুর এলাকার বাবুল মজুমদারের মেয়ে।
মৃত প্রিয়ার ভাই তারেক জানান, প্রিয়া  পরিবারের সদস্যদের সাথে অভিমান করে শুক্রবার গভীর রাত আনুমানিক ১টা থেকে ৪ টার মধ্যে নিজ ঘরের সিলিংফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। ভোরবেলা তার মা কুলছুমা বেগম প্রিয়াকে নামাজ পড়তে ডাকতে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন জানান, যুবতীর আত্মহত্যার সংবাদ পেয়ে আমরা সকালে আত্মহত্যা কারীর লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য চাঁদপুর প্রেরণ করেছি। আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category