• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মতলবের ছেংগারচর পৌরসভার প্রশাসকের সহায়ক সদস্য নিয়োগ

Lovelu / ২৮১ Time View
Update : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

 

শহিদুল ইসলাম খোকনঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার প্রশাসকের সহায়ক সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।

সহায়ক সদস্যরা হলেন, ১ নং ওয়ার্ডে শামীমা আহম্মেদ, ২নং ওয়ার্ডে আলী নূর বেপারি, ৩নং ওয়ার্ডে শহীদ উল্লাহ সরকার, ৪ নং ওয়ার্ডে মো. রেফায়েত উল্লাহ দর্জি, ৫ নং ওয়ার্ডে বেগম রমা দত্ত, ৬ নং ওয়ার্ডে কামরুজ্জামান ঢালী হারুন, ৭ নং ওয়ার্ডে শাহ আলম সিদ্দিকী, ৮ নং ওয়ার্ডে মফিজল শিকদার ও নং ওয়ার্ডে বোরহান উদ্দিন।
২১ জুলাই বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ সচিব মো.আব্দুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
জানা যায়, ছেংগারচর পৌরসভার মেয়রের নির্ধারিত সময় শেষ হওয়ায় ২১ এপ্রিল পৌর প্রশাসক হিসেবে মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্লাহকে নিয়োগ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়।
এবিষয়ে ১ নং ওয়ার্ডে শামীমা আহম্মেদ ও ৬ নং ওয়ার্ডের কামরুজ্জামান ঢালী হারুন বলেন, আমাদের উপর দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পাড়ি সেজন্য সকালের সহযোগিতা কামনা করছি।

এবিষয়ে ছেংগারচর পৌরসভার প্রশাসক মো. হেদায়েত উল্লাহ বলেন, স্থানীয় সরকার (পৌরসভা) আইন ১০০০৯ এর ৩ ও ১ (১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার নিয়োগকৃত প্রশাসনকে সহায়তা করার জন্য পৌরসভার ৯ টি ওয়ার্ডে ৯ জন প্রশাসকের সহায়ক নিয়োগ দেওয়া হয়েছে। পৌরসভার উন্নয়নের জন্য সকলের সহযোগিতা একান্ত কাম্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category