• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
Headline
মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন

নৌকার বিজয়ের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে-মিজানুর রহমান কালু ভূইয়া

Lovelu / ২৮০ Time View
Update : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

 

আল-আমিন ভূঁইয়াঃ

মতলব দক্ষিণ উপজেলার খাঁদের গাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত (নৌকা প্রতিক) চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ মনজুর হোসেন রিপন মীর এর নৌকা মার্কা সমর্থনে পথসভা অনুষ্ঠিত।

১৮ জুলাই সোমবার বিকাল ৫টায় ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মো. খোরশেদ আলম প্রধান এর সভাপতিত্বে, ইউনিয়ন আওয়ামী যুবলীগ এর সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম শান্তোর সঞ্চালনায় নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব মো. মিজানুর রহমান কালু ভূইয়া।

তিনি বক্তব্যে বলেন, প্রার্থী যেই থাকুক আমাদের দেখার বিষয় না, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুর কণ্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা যাকে নৌকা প্রতিক দিয়েছেন তাঁর নির্বাচন করতে হবে এটাই সাফ কথা। আগামী ২৭ জুলাই খাদেরগাঁও ইউনিয়নে নৌকার বিজয়ের জন্য যুবলীগসহ সকলকে নৌকার পক্ষে কাজ করতে হবে। এবং নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে কেউ গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচ কবির আহমেদ, ভাইস চেয়ারম্যান মবিন সুজন প্রধান,খাদের গাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত (নৌকা প্রতিক) চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ মনজুর হোসেন রিপন মীর, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জহির সরকার,খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢালী। নারায়ণপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারন সম্পাদক, উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রধান,খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ডাঃ ফারুক মজুমদার, স্থানীয় ইউপি সদস্য অঞ্জন বেপারী যুবলীগ নেতা তাপস সরকারসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক, শিক্ষক ও সুধীসমাজের নেতৃত্ব বৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, জেলা যুবলীগ নেতা অরুপ কর্মকার,গাজী শাহাদাত, জাহাঙ্গীর প্রধান,শুক্কুর ঢালী, কামরুজ্জামান লিটন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শ্রী বাদল নন্দী, এমরান হোসেন চৌধুরীসহ খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ছাত্র লীগসহ সকল ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক ও দলীয় নেতৃবৃন্দ ভোটারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category