• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
Headline
ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন শ্রীনগরে প্রশাসনের নির্দেশে নিজ অর্থায়নে ড্রেনেজ নির্মাণ করছেন নাজির আহমেদ ফতেপুর স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা সম্ভবঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি

১০ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি

মতলব উত্তরে বজ্রপাতের আগুনে বসত ঘর ভস্মিভূত

Lovelu / ৩১৮ Time View
Update : বুধবার, ১৫ জুন, ২০২২

শহিদুল ইসলাম খোকনঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ছোট ঝিনাইয়া গ্রামের খান বাড়িতে বজ্রপাতের আগুনে হাবিব খানের বসত ঘর ভস্মিভূত ।১৫ জুন (বুধবার) বিকেলে এ ঘটনা ঘটে।আগুনে পুড়ে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল সোয়া ৪ টার সময় মতলব উত্তরে বজ্রপাতসহ ঝড়বৃষ্টির হয়। এসময় উপজেলার ছেংগারচর পৌরসভার ছোট ঝিনাইয়া গ্রামের খান বাড়ির হাবিব উল্লাহ খানের ঘরে হঠাৎ বজ্রপাত পড়ে আগুন লেগে যায়। মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে তার পুরো পুড়ে ছাই হয়ে যায়। বজ্রপাত হওয়ার সময় বিকট শব্দ হলে ঘরে থাকা লোকজন দৌড়ে আত্মরক্ষা করে। বাড়ির লোকজন ও আশেপাশের লোকজন প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘরে থাকা হাবিব উল্লাহ খান বলেন, ঘরের মধ্যে আমি, আমার স্ত্রী ও ছেলে মেয়েরা বসা ছিলাম। হটাৎ বিকট শব্দে বজ্রপাত ভূষিভূত হলো ঘরের মধ্যে। কোন রকমে দৌড়ে আত্মরক্ষা করেছি। মুহূর্তের মধ্যে আগুন সারা ঘরে ছড়িয়ে পড়ে। ঘরে থাকা ফ্রিজ, আলমগীর, খাট, টিভি, সুকেছ, সোফাসহ সকল কিছুই পুড়ে ছাই হয়ে গেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category