• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

ফরিদগঞ্জ শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তি প্রস্তর স্থাপন

‘সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে’…এ্যাড. আব্বাস উদ্দিন

Lovelu / ৩৩২ Time View
Update : শুক্রবার, ২০ মে, ২০২২

আবদুস সালামঃ

ফরিদগঞ্জ পৌর সভার ৫নং ওয়ার্ড এমন একটি ওয়ার্ড যেখানে কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠান নেই। দেশের প্রখ্যাত কর আইনজীবী মো. আব্বাসউদ্দিন এই প্রথম উদ্যোগ নিলেন উক্ত ওয়ার্ডে ধারাবাহিক ভাবে দু’টি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবার।
২০ মে শুক্রবার সকালে চতুরা এলাকায় ‘ফুলমতির নেছা ফোরকানিয়া মাদ্রাসার’ ৬ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ঢাকা টেক্সসেস বারের সাবেক সভাপতি এ্যাডভোকেট আব্বাস উদ্দিন। তাঁর মায়ের নামে করা উক্ত প্রতিষ্ঠানকে ওয়াকফ করে দেন তিনি।মাদ্রাসার কাজ শেষে প্রাথমিক বিদ্যালয়ের কাজ শুরু করবেন বলে তিনি জানান। ঐতিহাসিক চতুরা জামে মসজিদের পাশেই ফোরকানিয়া মাদ্রাসাটির অবস্থান।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শাহাজান ঠিকাদারের সভাপতিত্বে, শিক্ষক আবদুর রবের সঞ্চালনায় ভিত্তি প্রস্তর পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট আব্বাস উদ্দিন বলেন, ‘সুন্দর সমাজ বির্নিমানে জনপ্রতিনিধিসহ সমাজপতিদের এগিয়ে আসতে হবে। এই সমাজের আলো বাতাস গ্রহণ করে আমরা বড় হয়েছি। সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। সমাজ এবং মানুষের উন্নয়নে সরকারের পাশাপাশি আমাদের এগিয়ে আসতে হবে।

এ সময় বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলী আহমদ, ফরিদগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর জাহিদ হোসেন, ৪৫৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর খতেজা বেগম, ফরিদগঞ্জ পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. মনিরুল হক, সাবেক কাউন্সিলর জামাল উদ্দিন, শিক্ষক সফিকুর রহমান প্রমুখ।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category