• শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
Headline
৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন 

ফরিদগঞ্জ লেখক ফোরামের ঈদ পুনঃমিলনী ও সাহিত্য আড্ডা

Lovelu / ৫৭২ Time View
Update : শনিবার, ১৪ মে, ২০২২

আবদুস সালামঃ

আনন্দ মুখর পরিবেশে সম্পন্ন হলো ফরিদগঞ্জ লেখক ফোরামের ঈদ পুনঃমিলনী ও ৪২৮তম সাহিত্য আড্ডা। ভুরি ভোজ, গান-আবৃত্তি আর সাহিত্য আড্ডায় মুখরিত ছিলো লেখক ফোরাম কার্যালয়।

১৩মে শুক্রবার জুময়ার নামাজের পর সদস্যরা একে একে আসতে থাকে সংগঠনের কার্যালয়ে। ভিন্ন ধরনের আয়োজনে চমকে যায় অনেকেই। হোটেল নয়, অফিসে ও রান্নার আয়োজন নেই। হঠাৎ অফিসে পাতিল পাতিল খাবার দেখে অনেকেই অবাক হয়ে যায়। একজনের বাসা থেকে ভাত, আরেক জনের বাসা থেকে ভর্তা, অন্যজন করলো ডাল, মুরগী এবং শুটকীর রেসিপি। কেউ আবার হাতে করে নিয়ে আসলো লেবু আর শষা। এভাবেই সংগঠনের প্রতি সদস্যদের ভালোবাসার বহিঃপ্রকাশ দেখে অনুজরা পেলে অনুপ্রেরণা। মাধুর ভিছিয়ে সবাই খেয়ে নিলো দুপুরের খাবার।

খাবারের পর পরই শুরু হলো ঈদ পুনঃমিলনী ও সাহিত্য আড্ডা। সহ-সভাপতি মহশিন হাসান শুভ্রের সভাপতিত্বে ইয়াছিন দেওয়ানের উপস্থাপনায় শুরুতে কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত গান ‘ ওমন রমযানেই রোজার শেষে এলো খুশির ঈদ’ দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। ফাতেমা ইয়াছমিনের কণ্ঠের সাথে উক্ত গানে প্রায় সবাই গলামিলান। এ সময় কবিতা পাঠ করেন দন্ত্যন ইসলাম (দূরত্ব), পাবেল আল ইমরান (শয়তান কে ঈশ^র ঘোষণা করে)ফাতেমা আক্তার শিল্পী (স্বপ্নসঙ্গী), মোস্তাফিজুর রহমান (দিন মজুরের গল্প), তানজিল হৃদয় (বিকট মূর্তি)। কবিতা আবৃত্তি করেন তারেক রহমান তারু। অনুগল্প ‘শুধুই কী বিড়াল ছিলো’পাঠ করে ইয়াছিন দেওয়ান, ছোট গল্প‘ ভালোবাসার খোঁজে’ পাঠ করেন মহশিন হাসান শুভ্র। এছাড়াও গান পরিবেশন কওে নাজমুন নাহার মারিয়া। গল্প কবিতা নিয়ে আলোচনা-সমালোচনা করেন পাবেল আল ইমরান, দন্ত্যন ইসলাম, অমৃত ফরহাদ ও ফাতেমা ইয়াছমিন।

সাধারণ সম্পাদক কউছার হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি কাওসার আহমেদ, মোস্তফা কামাল মুকুল, সাংগঠনিক সম্পাদক বাঁধন কুমার শীল, অর্থ সম্পাদক তারেক রহমান তারু, সাংস্কৃতিক সম্পাদক মেহেরাজ হাসান সৌরভ, আইসিটি সম্পাদক আব্দুল কাদির, প্রচার সম্পাদক গাজী জাহিদ, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক ফাবিয়া জাহান। বিশিষ্ট লেখক রাসেল ইব্রাহিম, সদস্য রাবেয়া আক্তার, জুনায়েদ হক আহাদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category